১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহ কালে সংবাদকর্মীর উপরে হামলা জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে গুরুত্বারোপ চট্টগ্রাম জেলা প্রশাসকের কিশোরগঞ্জে জাপা নেতা রশিদুল ইসলাম কতৃক জমি দখল ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন   চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ রাজীবপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ নেতা আটক। ​রাজশাহীতে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা: ঢাকায় প্রধান আসামি ড্যানি গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় জেডি মদ এবং ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন ২ নিয়ে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আনোয়ারায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি >>> নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষাঙ্গণ। নতুন বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা।বলছিলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদ্রাসা বই বিতরণ উৎসবের কথা।গতকাল মাদ্রাসার হল রুমে চতুর্থ শ্রেনী হতে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে পাঠ্যপস্তুক নতুন বই বিতরণ করা হয়।মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা নেছার মিয়া সঞ্চলনায় অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক পীরজাদা ইলিয়াছ রজা (মাঃজিঃআঃ) সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া,অধ্যক্ষ মাওলানা  মুফতি আবুল মনছুর রেজভী,মাওলানা মাহবুবুর রহমান আলকাদেরী, মাওলানা সোলায়মান,মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী,মাওলানা জয়নাল আবেদীন,হামিদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন-আল্লাহর ওলীদদের হাত ধরে এ দেশে ইসলামের আগমন, সে ইসলাম প্রচার-প্রসারের অন্যতম মাধ্যম হল মাদ্রাসা। যেখান থেকে, মুফাসসির, মুফতি, মহাদ্দীস বের হয়ে ইসলামের সঠিক বাণী চড়িয়ে দিবেন সর্বত্র। তারই ধারাবাহিকতায় হযরত শাহ্ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (রা:) অন্যতম কারামত ” ওষখাইন শাহ্ আলী রজা (রা:) আলিম মাদ্রাসা” ইসলামের শান্তির বাণী পৌছানোর লক্ষে মহান ওলীর ঐশী নির্দেশে সম্পূর্ণ ফ্রি ভাবে পরিচালিত হয়ে আসতেছে ।পহেলা জানুয়ারী থেকে এ মাদ্রাসায় ১শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তির কার্যক্রম চলবে। আপনার সন্তান, ভাই, আত্বীয়, নিকটত্বীয়দের সুফিধারার মানসীকতা তৈরীর লক্ষে উক্ত মাদ্রসায় ভর্তি করিয়ে দেওয়া আহাব্বান জানান।বক্তারা আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন প্রাণী যেমন মাথা উঁচু কেও দাড়াঁতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি আশা করা যায় না। তবে এ শিক্ষা হতে হবে সুশিক্ষা। আর ধর্মীয় শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা মিলে না। ধর্ম মানুষকে সব অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা থেকে বিরত রাখে। ধর্মীয় জ্ঞান মানুষের বিবেককে বিকশিত করে। আর সেই বিবেকবান মানুষ কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। তাই শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের নয় প্রত্যেক শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে হবে। তাহলে তাদের মধ্যে থেকেই বের হয়ে আসবেন আত্মশুদ্ধ খাঁটি মানুষ এবং তাদের দ্বারাই সম্ভব হবে দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page