২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আনোয়ারায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত মাদ্রাসার শিক্ষার্থীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমজাদ হোসেন,আনোয়ারা প্রতিনিধি >>> নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণে আনন্দে উদ্বেলিত শিক্ষাঙ্গণ। নতুন বই হাতে পেয়ে আনন্দ উৎসবে মেতে উঠে শিক্ষার্থীরা।বলছিলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলিম মাদ্রাসা বই বিতরণ উৎসবের কথা।গতকাল মাদ্রাসার হল রুমে চতুর্থ শ্রেনী হতে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের শুরুতে পাঠ্যপস্তুক নতুন বই বিতরণ করা হয়।মাদ্রাসার সহকারী পরিচালক শাহজাদা নেছার মিয়া সঞ্চলনায় অত্র মাদ্রাসার পৃষ্ঠপোষক পীরজাদা ইলিয়াছ রজা (মাঃজিঃআঃ) সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া,অধ্যক্ষ মাওলানা  মুফতি আবুল মনছুর রেজভী,মাওলানা মাহবুবুর রহমান আলকাদেরী, মাওলানা সোলায়মান,মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী,মাওলানা জয়নাল আবেদীন,হামিদুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন-আল্লাহর ওলীদদের হাত ধরে এ দেশে ইসলামের আগমন, সে ইসলাম প্রচার-প্রসারের অন্যতম মাধ্যম হল মাদ্রাসা। যেখান থেকে, মুফাসসির, মুফতি, মহাদ্দীস বের হয়ে ইসলামের সঠিক বাণী চড়িয়ে দিবেন সর্বত্র। তারই ধারাবাহিকতায় হযরত শাহ্ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ্ (রা:) অন্যতম কারামত ” ওষখাইন শাহ্ আলী রজা (রা:) আলিম মাদ্রাসা” ইসলামের শান্তির বাণী পৌছানোর লক্ষে মহান ওলীর ঐশী নির্দেশে সম্পূর্ণ ফ্রি ভাবে পরিচালিত হয়ে আসতেছে ।পহেলা জানুয়ারী থেকে এ মাদ্রাসায় ১শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তির কার্যক্রম চলবে। আপনার সন্তান, ভাই, আত্বীয়, নিকটত্বীয়দের সুফিধারার মানসীকতা তৈরীর লক্ষে উক্ত মাদ্রসায় ভর্তি করিয়ে দেওয়া আহাব্বান জানান।বক্তারা আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ডহীন প্রাণী যেমন মাথা উঁচু কেও দাড়াঁতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি আশা করা যায় না। তবে এ শিক্ষা হতে হবে সুশিক্ষা। আর ধর্মীয় শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা মিলে না। ধর্ম মানুষকে সব অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা থেকে বিরত রাখে। ধর্মীয় জ্ঞান মানুষের বিবেককে বিকশিত করে। আর সেই বিবেকবান মানুষ কোনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। তাই শুধু মাদ্রাসার শিক্ষার্থীদের নয় প্রত্যেক শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে হবে। তাহলে তাদের মধ্যে থেকেই বের হয়ে আসবেন আত্মশুদ্ধ খাঁটি মানুষ এবং তাদের দ্বারাই সম্ভব হবে দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page