৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় সাতকানিয়ায় জন্মনিবন্ধন সংশোধনে ফি-বাণিজ্য: ভোগান্তিতে সাধারণ মানুষ পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের শপথের পর কমিটি ঘোষণা। রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ মহেশখালীতে পুলিশের অভিযান! অস্ত্র, মাদক সহ ৯ মামলার আসামি গ্রেফতার নওগাঁর নিয়ামতপুরে ৬ বছর ধরে বন্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁড়ইল ইউনিয়নবাসী পটিয়ায় দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু: বিচার ও যৌতুকপ্রথা বন্ধের দাবিতে মানববন্ধন পটিয়ায় চোরাই গরুর মাংস সহ চালক ও সিএনজি আটক। সাতকানিয়ায় বন গবেষণা কেন্দ্রের প্রায় ৬০০ একর জমি বেদখল: রোহিঙ্গা বসতি ও অপরাধের অভয়ারণ্য কক্সবাজারে এসআরবি-১৫ এর বিশেষ অভিযান: ৩ লাখ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
আন্তর্জাতিক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
     
             

অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্য চর্চা পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী,মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪”

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাদেকুল ইসলাম,বিশেষ প্রতিনিধি>>>‘সাহিত্য হোক কবিদের প্রাঙ্গণ,কবিতা হোক হৃদয়ের স্পন্দন’ ভাষার মাসে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩শে ফেব্রুয়ারী,শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ‘শিশুকল্যান পরিষদ’অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক শুদ্ধ সাহিত্য চর্চা পরিষদের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী,মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন-২০২৪’ অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানটি দুটি অধিবেশনে পালিত হয়।১ম অধিবেশন ছিল বিকাল ২টা থেকে ৫ টা পর্যন্ত,যার সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি,প্রাবন্ধিক ও সংগঠক জনাব ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর।এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজা উদ্দিন স্টালিন মহোদয়,প্রধান আলোচক বিশিষ্ট কবি ও অভিনেতা জনাব সোহেল রশিদ মহোদর।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোসলেহ উদ্দিন,কবি,সংগঠক ও নাট্যকার।১ম অধিবেশনে আলোচনা সভায় বক্তৃতা প্রদান করেন কবি জনাব মুস্তাফিজুর রহমান চৌধুরী,কবি মুহাম্মদ আবু তাহের,কবি ফয়জুর রহমান,কবি লায়ন সালেহ আহমেদ,কবি বেলাল হোসেন ফকির,ও ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা উপস্থিত বিভিন্ন বরেণ্য কবি সাহিত্যিকগণ।উক্ত অধিবেশনে আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণার পর উদ্বোধন করা হয় ২য় অধিবেশন।যার সভাপতিত্ব করেন উক্ত সংগঠনে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিশিষ্ট কবি ও শিক্ষিকা জনাবা রাহেলা আক্তার।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিসত্যানুরাগী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব এস এম মজিবুর রহমান মহোদয়।প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি,গবেষক ও গীতিকার জনাব মাহমুদুল হাসান নিজামী মহোদয়।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল জনাব মো: আব্দুর রহমান মহোদয়।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মীর আব্দুল আলীম,বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম বাঙালি,ড. আমিরুল ইসলাম কনক, এটিএম মমতাজুম করিম,বেলাল হাওলাদার, তাহেরা খাতুন সহ বাংলাদেশ – ভারত থেকে আগত বিশিষ্ট কবি সাহিত্যিকগণ।অনুষ্ঠানের ২য় অধিবেশন চলে বিকাল ৫টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত।এসময়ে সাহিত্যে বিশেষ অবদানের জন্য উপস্থিত বিভিন্ন কবি সাহিত্যিকদের হাতে তুলে দেওয়া হয় শ্রেষ্ঠ গ্রন্থ সম্মাননা, কবি/সাহিত্যিক সম্মাননা,আলোকিত নারী সম্মাননা, সেরা পাঠক সম্মাননা,সেরা সংগঠন সম্মান ও অতিথি সম্মাননা।উপস্থিত কবি সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে কেটে যায় দিনটি।অনুষ্টানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট কবি জনাব মোঃ জয়নুল আবেদীন জয়।সাহিত্য চর্চায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সভাপতি রাহেলা আক্তার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page