৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফরিদপুরের নগরকান্দায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি শামা ওবায়েদ চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, অস্ত্র ও গ্রিল কাটার উদ্ধার
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

অক্টোবরে সারাদেশে ৪০৫ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৭ জন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> আট বছরের মধ্যে ২০২২ সালে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে দেশে আন্দোলন কম হয়নি; বিশেষ করে চার বছর আগে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে তোলপাড় তৈরি করেছিল। সড়ক পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরার আশা করা হলেও বাস্তবে তা হয়নি।এদিকে ২০২৪ অক্টোবর মাসে সমগ্র বাংলাদেশ ৪০৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৩৭৭ জন নিহত হয়েছেন,আহত হয় অন্তত ৪১৫ জন ব্যক্তি।রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা এক প্রতিবেদনে এইসব তথ্য নিশ্চিত করা হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়, সারাদেশে সর্বমোট ৬৩০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এর মধ্যে মোটরকার/জিপ ১৬টি, বাস/মিনিবাস ১০১টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৩১টি, পিকআপ ২৯টি, মাইক্রোবাস ১০টি, অ্যাম্বুলেন্স ৩টি, মোটরসাইকেল ১৩৬টি,ভ্যান ১৮টি, ট্রাক্টর ৫টি, ইজিবাইক ২১টি, ব্যাটারিচালিত রিকশা ১৬টি, অটোরিকশা ৩৩টি এবং অন্যান্য যানবাহন ছিল ১১১টি।মোটরকার বা জিপ দুর্ঘটনায় ৯ জন নিহত, বাস/মিনিবাস দুর্ঘটনায় ৪২ জন নিহত, ট্রাক/কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৮২ জন, পিকআপ দুর্ঘটনায় ১২ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন, মোটরসাইকেল দুর্ঘটনায় ১১০ জন, ভ্যান দুর্ঘটনায় ১২ জন, ট্রাক্টর দুর্ঘটনায় একজন, ইজিবাইক দুর্ঘটনায় ১৪ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৮ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৩৪ জন ও অন্যান্য যানের দুর্ঘটনায় ৭৯ জন নিহত হয়েছেন।বিভাগভিত্তিক নিহতদের মধ্যে ঢাকা বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, খুলনা বিভাগে ৩৪ জন, বরিশাল বিভাগে ২২ জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রয়েছেন।বিভাগীয় অফিসের মাধ্যমে সারা দেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা করা হয়েছে বলে জানায় বিআরটিএ।এই বিষয়ে বিআরটিএ চট্টগ্রাম  উপ- পরিচালক বলেন।৪৭৭ সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে শুধু একটি পরিবারে দুঃখ ও হাহাকার নেমে আসে তা-ই নয়, দেশের অর্থনীতিতেও এর প্রভাব কম নয়।পুলিশ, বিআরটিএ এবং বেসরকারি সংস্থাগুলো যে পদ্ধতি ও প্রক্রিয়ায় সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে, তাতে সড়ক দুর্ঘটনার সঠিক চিত্র বা খুব কাছাকাছি চিত্র তুলে আনা সম্ভব নয়। আসলে প্রকৃত চিত্র অনেক বেশি ভয়াবহ। সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সড়কে যাতায়াতের সময় ৩০০০ অনিরাপদ কাজ বা আচরণের ফলে ৩০০টি ‘দুর্ঘটনা ঘটতে যাওয়ার মতো ঘটনা’ ঘটে। এই ৩০০ ঘটনা ২৯টি আহত হওয়ার ঘটনা বা সম্পদ নষ্ট হওয়ার মতো ঘটনা ঘটায়।তিনি আরও বলেন,চালকের বেপরোয়া মনোভাব, বিপজ্জনক পাল্লাপাল্লি, সড়কের বেহাল অবস্থা, ফিটনেসবিহীন গাড়ির চলাচল, চালকের অদক্ষতা, হেলমেট বিহীন বাইক চালানো, যাত্রী ও পথচারীদের অসতর্কতার জন্যই মূলত সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। তবে প্রতিনিয়ত আমাদের ভ্রাম্যমান আদালত পরিচালনা হচ্ছে, দুর্ঘটনা রোধে আমাদের টিম সর্বদা মাঠে কাজ করছে,প্রশ্ন হলো, দুর্ঘটনার কারণ জানা সত্ত্বেও তার প্রতিকার হয় না কেন? মানুষের জীবন রক্ষায় সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন
সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার
সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা
ফরিদপুরের নগরকান্দায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি শামা ওবায়েদ
চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

You cannot copy content of this page