৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ সমর্থন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ফুলবাড়ীতে আম পাড়তে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু!

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:>>>

দিনাজপুরের ফুলবাড়ীতে নিজ বাড়ির গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহী তানভির (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,বুধবার (৫ জুলাই) সকাল  সাড়ে ১১ টার দিকে ফুলবাড়ী উপজেলার ৪নং বেতদীঘি ইউনিয়নের ছিটকড়াই (তিলবাড়ী) গ্রামে। নিহত শাহী তানভির একই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে এবং ফুলবাড়ী গ্রীণল্যান্ড মডেল স্কুলের মাধ্যমিক শাখার দশম শ্রেণির আবাসিক ছাত্র ছিল। ঈদের ছুটিতে সে তার গ্রামের বাড়িতে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহী তানভির বুধবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতা বশত গাছের পাশে বিদ্যুতের তার মাথায় স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাকে মুমুর্ষূ অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে। ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছেন। অনুমতি পেলে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়রে করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page