১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

আরজেএফ আয়োজিত নাদিম হত্যার প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তার জন্য সুরক্ষা আইন খুবই জরুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদকঃ>>>সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের প্রতিবাদ ও জামালপুরে দুবৃত্তদের হাতে প্রয়াত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে ২২ জুন বিকেলে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ও আরজেএফ’র উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সভাপতি নাসিমা সোমা। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ ছানাউল্লাহ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) সভাপতি এটিএম মমতাজুল করিম, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, হিংসামুক্ত বিশ্ব গড়ার আহ্বায়ক ড. শরীফ সাকী, গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার আব্দুস সাত্তার, মা, শিশু ও মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আরজেএফ’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন, এফবিজেও’র অর্থ সচিব আব্দুল বাতেন সরকার, সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক রফিকুল ইসলাম কচি, মিরপুর প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম রিপন, আরজেএফ’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসুদ আলম, আরজেএফ’র সাধারণ পরিষদ সদস্য শামীম চৌধুরী। আরজেএফ’র ঢাকা বিভাগীয় সমন্বয়ক এম আর এ সুজন মাহমুদ, সাংবাদিক নেতা ইসমত দোহা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ শাফিউর রহমান কাজী। অনুষ্ঠান পরিচালনা করেন আরজেএফ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সিকদার। ধন্যবাদ জ্ঞাপন করেন আরজেএফ’র কার্যকরী সদস্য মোঃ শাহাদাৎ হোসেন শাহিন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল।প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, সাংবাদিক হত্যার বিচার তরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং গণমাধ্যম আইন প্রণয়ন করতে হবে।বিশেষ অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিক ইউনিয়নসহ পেশাজীবী সাংবাদিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, বিশেষ অতিথি বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর সভাপতি নাসিমা সোমা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকতার আইন কানুন মেনে চলতে হবে। আইনের বাহিরে নিজ দায়িত্বে কোন কিছু প্রকাশ থেকে বিরত থাকতে হবে।সভাপতির বক্তব্যে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, আরজেএফ বিগত ১৬ বছর যাবত সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এবং তাদের পরিবারের পাশে দাড়ানোর চেষ্টা করছে। আরজেএফ’র এই কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাহ আল্লাহ

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page