১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
১০০ গ্রাম প্লাস্টিক দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি প্রবেশ লংমার্চ ও লালদিঘী সমাবেশ ঘিরে পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম জামায়াতের মতবিনিময় সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ চট্টগ্রামে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৩৭৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে নরসিংদীতে UCC’র ফ্রি ওরিয়েন্টেশন ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধুর বাড়ি নগরকান্দায় ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

সামছেল মোল্লা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম আলমগীর হোসেন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ>>>

ভাঙ্গায় সামছেল মোল্লা হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। আজ দুপুরে ভাঙ্গা-সদরপুর সড়কের মানিকদহ বাজারে এ মানববন্ধন করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে নিহতের বৃদ্ধ মা সাফিয়া বেগম অভিযোগ করে বলেন, তার ছেলেকে পরিকল্পিত ভাবে আসামিরা হত্যা করেছে। সে জমি বিক্রির সাড়ে ৩ লাখ টাকা আনতে পুখুরিয়া বাসষ্ট্যান্ডে গেলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন স্থানীয় ফরিদ শেখ, সজল তালুকদার, জাহিদ ব্যাপারী, পাবেল মীর, আকতার মীরসহ ২০/৩০ জন। পরে তার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে তার ছেলের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় আসামীরা । প্রকৃত ঘটনার তদন্তসহ একটি সুষ্ঠু বিচারের দাবিতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। নিহত সামছেল মোল্লার ১ম স্ত্রী ঝর্না বেগম বলেন, আমার ৪টি সন্তানকে যাহারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই। আমি প্রথমে ভাঙ্গা থানায় মামলা করতে যাই, কিন্তু অভিযোগপত্রে দোষী কয়েকজনের নাম বাদ না দেওয়ায় পুলিশ আমার মামলা নেয়নি। পরে আমি ফরিদপুর কোর্টে গিয়ে ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করি। মামলা নম্বর ভাঙ্গা সিআর ১৮৩/২৩। তারিখ ২৫/৪/২০২৩। ২য় স্ত্রী বেবী বেগম বলেন, আমার ১ বছরের ১টি সন্তান রয়েছে। এই শিশু সন্তানের ভবিষ্যৎ কি হবে, সে আজ বাবা হারা হয়েছে। তার বাবার মৃত্যুর জন্য যারা দোষী, আমি তাদের ফাঁসি দাবি করছি। সামছেলের হত্যা মামলার বাদি ভাঙ্গা থানার এসআই অপূর্ব কুমার জানায়, সামছেলের মা ও ২ জন স্ত্রী থাকার কারনে তখন ৩ জনই বাদি হতে চায়। তাই তাদের পরিবারিক সমস্যার কারনে পরে, আমি (পুলিশ) গত ২২ এপ্রিল বাদি হয়ে ১০০/১২০ জন অজ্ঞাতনামা ব্যাক্তিকে আসামি করে মামলা দায়ের করি। ভাঙ্গা থানা মামলা নং ৪০, তারিখ ২২/৪/২৩। পরে জানতে পারি, নিহতের পরিবার আদালতে আরেকটি মামলা করেছে। এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু জজ আদালতের পিপি দুলাল চন্দ্র সরকার জানান, একই হত্যার ঘটনার ২টি মামলা হলে ২টি তদন্ত হবে। কিন্তু জটিলতা ও সমস্যা সৃষ্টি হতে পারে। যখন আলাদা আলাদা তদন্ত রিপোর্ট আসবে। পরে ২টি মামলা এক সাথে চালাবে আদালত। উল্লেখ্য, চলতি বছরের গত (১৬ এপ্রিল) রাতে ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসষ্ট্যান্ডে ছেলে ধরা সন্দেহে সামছেলকে পিটিয়ে ও কুপিয়ে নির্মম ভাবে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এক সপ্তাহ পর পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ১০০/১২০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন । একই ঘটনায় ১১ দিন পর নিহতের স্ত্রী ঝর্না বেগম বাদি হয়ে ফরিদপুর আদালতে ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন
সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
বাদ পড়া ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি

You cannot copy content of this page