২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিক প্রধান রানের খরা কাটছে না মুশফিক-মুমিনুলের, দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ হাসাকায় তল্লাশিচৌকিতে জঙ্গি হামলা: নিরাপত্তা কর্মীসহ প্রাণহানি ৬ নিজের নামের বাণিজ্যিক স্বত্ব ফিরে পেলেন আর্লিং হালান্ড ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ড্রয়ের ম্যাচে ইউনাইটেডের নাটক, লিলের কাছে হারল বায়ার্ন
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম

  

বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এবং ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান জল্পনা-কল্পনার নতুন তথ্য সামনে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে, এই সম্পর্কের পেছনে চীনের কোনো গোয়েন্দা সংস্থার পূর্বপরিকল্পিত কোনো নীল নকশা ছিল না। বরং গোয়েন্দা সংস্থাগুলোর সংগৃহীত তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, এনভিডিয়া প্রধানের সঙ্গে এই চীনা নারীর সম্পর্কটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও প্রেমঘটিত। উন্নত প্রযুক্তির চিপ তৈরির বৈশ্বিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের পক্ষ থেকে কোনো সুপরিকল্পিত গোয়েন্দা অভিযান হিসেবে একে দেখছেন না মার্কিন কর্মকর্তারা। সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএনও ওই ব্রিফিংয়ের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। অ্যালিস হুয়াং আগে মেগাস্পিডের নিয়ন্ত্রণে ছিলেন।

মার্কিন কংগ্রেসের কর্মীদের দেওয়া এক ব্রিফিংয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানান, যদিও চীনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি (এমএসএস) অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ রেখেছিল এবং বিভিন্ন সময় তথ্য সরবরাহের তাগিদ দিয়েছিল, তবুও অ্যালিস এনভিডিয়া প্রধানের কাছ থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে বেইজিংকে দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই।

চীনের প্রচলিত নিয়ম অনুযায়ী দেশটির নাগরিকদের গোয়েন্দা সংস্থাগুলোকে সহযোগিতা করতে বাধ্য করার সুযোগ রয়েছে, যার প্রেক্ষিতেই মূলত অ্যালিসের সঙ্গে এমএসএসের যোগাযোগ তৈরি হয়েছিল। এছাড়া ব্রিফিংয়ে অ্যালিসের স্বামী কাং ওয়েইয়ের বিষয়েও আলোচনা করা হয়, যিনি সরাসরি এমএসএসের একজন তথ্যদাতা হিসেবে কাজ করতেন। মার্কিন কর্মকর্তাদের একাংশ মনে করেন, অ্যালিস যে উদ্দেশ্যেই কাজ করে থাকুন না কেন, চীনের নিরাপত্তা কাঠামোর সঙ্গে তার বাধ্যবাধকতামূলক সম্পর্কের কারণেই এমন যোগাযোগ হয়েছে।

এই সম্পর্কের আড়ালে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণনীতি লঙ্ঘন করে চীনে এনভিডিয়ার উন্নত চিপ পাচার করা হয়েছিল কি না, তা নিয়ে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো চীনের বিভিন্ন এআই ডাটা সেন্টারের শক্তিশালী কম্পিউটিং সরঞ্জাম সংগ্রহের পেছনে বড় অঙ্কের অর্থায়ন করেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের নথি অনুযায়ী, সেখানে ২৭ কোটি ডলার মূল্যের প্রায় ৭৬৪টি এআই সার্ভার ও মডিউলের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া এসব যন্ত্রকে বড় কম্পিউটিং নেটওয়ার্কের সাথে যুক্ত করতে প্রায় ৩ কোটি ১০ লাখ ডলার সমমূল্যের যন্ত্রপাতির ব্যবহারের তথ্যও নথিবদ্ধ রয়েছে। এই হার্ডওয়্যারের বড় একটি অংশ সাংহাইয়ের একটি বিশাল ডাটা সেন্টারে ব্যবহৃত হয়েছে, যা চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। এনভিডিয়ার পরিচালনা পর্ষদও বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কেন্দ্রটি প্রাথমিকভাবে গড়ে তোলা হয়। নথিপত্রে দেখা গেছে, অ্যালিস হুয়াংয়ের পরিবারের সদস্য ও সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীনের এআই শিল্পের অর্থায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে ভূমিকা রেখেছে।

তদন্তকারী সংস্থাগুলো খতিয়ে দেখছে, সিঙ্গাপুরভিত্তিক অ্যালিসের কোম্পানি মেগাস্পিড মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার প্রযুক্তি চীনা ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সহায়তা করেছে কি না। এই বিতর্কের জেরে সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় মেগাস্পিডকে বাণিজ্যিক কালো তালিকাভুক্ত করেছে। মেগাস্পিড অবশ্য সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অ্যালিস হুয়াং গত বছরের আগস্টেই প্রতিষ্ঠান ছেড়ে গেছেন। অন্যদিকে, চলতি মাসের শুরুতে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছিলেন জেনসেন হুয়াং, তবে ঘটনার ১১ দিন পরেই তাকে পুনরায় দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। অ্যালিসের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকে চীনের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক লেনদেন ও বিনিয়োগের ওপর মার্কিন নজরদারি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। উন্নত প্রসেসর রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কারণে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য এসব হার্ডওয়্যার সংগ্রহ ক্রমেই কঠিন হয়ে উঠছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যালিস হুয়াং ২০২৫ সালের আগস্টেই কোম্পানি ছেড়ে গেছেন। তবে ১১ দিন পর তাকে আবারও ওই পদে ফিরিয়ে আনা হয়। প্রতিষ্ঠানটি বিদেশে এনভিডিয়ার প্রসেসর কেনার অন্যতম বড় ক্রেতা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page