২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আসছে প্রিয়াংকা পালের নতুন গান হৃদয় ছুঁয়ে যাওয়ার অপেক্ষা লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য বাঁশখালীতে মৎস্য অফিসের হানা ১ টন মাছসহ ট্রলার জব্দ সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা গলাচিপায় বেশি দামে তেল বিক্রি: দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা। চসিক নির্বাচনে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী ঘোষনা করল জামায়াত সাতকানিয়ায় পরীক্ষার্থীদের পাশে বিএনপি নেতা মো. রাশেদ উদ্দিন সাতকানিয়া ব্যবসায়ী মিজান হত্যা মামলার প্রধান আসামি গিয়াস র‌্যাবের জালে মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা ন্যায্য পাওনার দাবিতে সিসিসিআই কর্মকর্তার আবেদন চট্টগ্রাম সিটি কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

জৈন্তাপুরে বজ্রপাতে নিহত -১। পরিবারের পাশে জেলা প্রশাসন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় বজ্রপাতে স্থানীয় ১জন বাসিন্দা নিহত হয়েছেন। মোস্তফা আহমেদ (৩৫) নামক ব্যাক্তি উমনপুর গ্রামের বাসিন্দা বলে জানাগেছে ।
১৭জুন শনিবার সকালে তিনি বজ্রপাতে মারা যান। ঘটনার খবর পেয়ে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের নিদের্শনায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করতে যান।
তিনি শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় ইউপি মেম্বার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
অপরদিকে গত ১৬ জুন শুক্রবার দুপুরে দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের বাসিন্দা মাওলানা আব্দুল গফুর (৫৫) বজ্রপাতে নিহত হয়েছেন। সম্প্রতি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের অভিরাম ভারী বৃষ্টিপাতের ফলে জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়ে পড়েছে। পুরো উপজেলায় আকষ্মিক বন্যায় হওয়ার আশংকা রয়েছে। এই অবস্থায় ঝড়-তুফান ও বৃষ্টিপাতের মধ্যে জনসাধারণ-কে সতর্কভাবে চলাচলের অনুরোধ জানিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম । তিনি জানান, প্রাথমিক অবস্থায় উপজেলার ৬টি ইউনিয়নে বেশ কিছু বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, বজ্রপাতে নিহতদের পরিবারের নিকট জেলা প্রশাসক মহোদয়ের নিদের্শনায় নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page