৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত পটিয়ার ধলঘাটে সাপ্তাহিক ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন। বিজিবি কর্তৃক রাজশাহীর মতিহার সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল জব্দ ফরিদপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মহেশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা: নিহত ২ আহত অন্তত ২৫ মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
আন্তর্জাতিক:
যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
     
             

পটুয়াখালী পৌরসভার বকেয়া ৬ কোটি টাকা পরিশোধ করলেন মেয়র ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের ৯ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করলেন পৌরমেয়র মহিউদ্দিন আহম্মেদ। বকেয়া বাবদ ছয় কোটি ৬০ হাজার টাকা বেতন-বোনাস পরিশোধ করা হয়। এতে খুশি পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ জুন) মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।পটুয়াখালী পৌরসভা সূত্রে জানা যায়, বিগত বছরগুলোতে পটুয়াখালী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কাজ করলেও নিয়মিত বেতন-ভাতা পেতেন না। এতে অনেক কষ্টে দিনযাপন করতে থাকেন তারা। বর্তমান মেয়র মহিউদ্দিন আহম্মেদ দায়িত্ব নেওয়ার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। প্রতি মাসে নির্ধারিত সময় বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি আগের বকেয়া পরিশোধেরও উদ্যোগ নেন তিনি। বিগত সময় পৌরসভার যেসব কর্মচারীরা অবসরে গেছেন কিন্তু গ্র্যাচ্যুইটি পাননি তাদের টাকা পরিশোধেরও উদ্যোগ নেওয়া হয়।পটুয়াখালী পৌরসভার হিসাররক্ষক মো. কামরুজ্জামান বলেন, ‘বর্তমান মেয়র ধাপে ধাপে ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ করে দেশে নজির সৃষ্টি করলেন। দেশে মনে হয় আর কোনো পৌরসভা নেই যাদের শতভাগ বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে এবং নিয়মিত বেতন-ভাতা দেওয়া হচ্ছে।পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ‘বিগত পরিষদের বকেয় পরিশোধ করে বর্তমান মেয়র দৃষ্টান্ত স্থাপন করলেন। আমার চাকরিজীবনে অনেক পৌরসভায় দায়িত্ব পালন করলেও এমন ঘটনা দেখিনি।এ বিষয়ে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমি যখন দায়িত্ব নিই তখন কর্মকর্ত-কর্মচারীদের ৯ মাসের বেতন-ভাতা এবং অবসরে যাওয়া কর্মচারীদের গ্রাচ্যুইটি বকেয়া ছিল। আমি চেষ্টা করেছি কীভাবে এসব বকেয়া বেতন-ভাতা, গ্র্যাচ্যুইটি পরিশোধ করে কর্মকর্তা-কর্মচারীদের মুখে একটু হাসি ফোটানো যায়। কেননা পৌরসভার স্টাফদের পরিবার ভালো থাকলে তাদের মন-মানসিকতা ভালো থাকবে। পৌরবাসীকে তারা আন্তরিকভাবে সেবা দিতে পারবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।
পটুয়াখালীতে অন্তঃসত্ত্বাকে পিটিয়ে গর্ভপাত ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার।
জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
রেজিষ্ট্রিশন অধিদপ্তর আইন মন্ত্রনালয় থেকে ভূমি মন্ত্রনালয় এর অধিনে নেওয়া হলে জন দূর্ভোগ বাড়বে
চলে গেলেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স’র সাবেক কর্মকর্তা মাসুদ আজাদী
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত

You cannot copy content of this page