৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, সাতকানিয়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ‘কাঞ্চনা সচেতন নাগরিক সমাজ’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকাল ৪টায় দক্ষিণ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব আবদুল আলিমের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আবু তাহের।

প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া থানার নবনিযুক্ত ওসি জনাব আব্দুল আলিম বলেন, কাঞ্চনা ইউনিয়ন থেকে মাদক, নেশাজাতীয় দ্রব্য, জুয়া, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কার্যক্রম সম্পূর্ণ নির্মূল করতে হবে। এ বিষয়ে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। অপরাধ দমনে কোনো ধরনের সুপারিশ বরদাশত করা হবে না।” এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে তিনি সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবু তাহের বলেন, কাঞ্চনার সচেতন নাগরিক সমাজ এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। অপরাধী যেই দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া যাবে না এবং আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও তরুণ নেতা যায়েদ হোসাইনীর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন— বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি শেখ আহমদ সওদাগর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল গনি, আব্দুল আওয়াল, মিজান সিকদার, গোলাম আজম, রেজাউল হক, ডা. আবুল কালাম, মাস্টার প্রদীপ পালিত এবং সাবেক ইউপি সদস্য সমির তালুকদার ও ফারুক প্রমুখ।

এছাড়াও সভায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জোটপুকুরিয়া বাজারের ব্যবসায়ীগণ, হিন্দুপাড়া মন্দির পরিচালনা কমিটির ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি সুন্দর ও সুশৃঙ্খল এই আয়োজনের জন্য আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page