৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত প্রার্থী যাচাই-বাছাই কমিটির সভা ও দলীয় ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমকে সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি সভার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলা বিএনপির রাজনীতিতে স্পষ্ট বিভক্তি দৃশ্যমান হয়ে উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের সুচিয়া শিবলু কনভেনশন সেন্টারে প্রার্থী যাচাই-বাছাই কমিটি এই জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব মোজাম্মেল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাচাই-বাছাই কমিটির চার সদস্য—জনাব মোজাম্মেল হক বেলাল, মোঃ জসীম উদ্দিন, মোঃ ইখতিয়ার হোসেন এবং খন্দকার হেলাল উদ্দিন সিআইপি উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন নেতাকর্মী, সমর্থক ও সম্ভাব্য প্রার্থী বিশাল মিছিল ও শো-ডাউন সহকারে যোগ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এ.কে.এম মোজাম্মেল হক, শহিদুর রহমান খান, জহির উদ্দিন শহীদ, মোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, যুবদল নেতা আবদুল মজিদ শাহ ও সেলিম আল দ্বীন প্রমুখ।এ সময় কমিটির নেতৃবৃন্দ ও বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, আগামী নির্বাচনে কোনো ধরনের ‘হাইব্রিড’ বা নব্য বিএনপিকে মনোনয়ন দেওয়া হবে না। বিগত ১৭ বছর ধরে যারা জেল-জুলুম, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, সেই সকল ত্যাগী, যোগ্য ও অনুগত নেতাদেরই চেয়ারম্যান ও মেম্বার পদে প্রাধান্য দেওয়া হবে। যাচাই-বাছাই কমিটির নেতারা দাবি করেন, সংসদ সদস্যের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।আলোচনা সভা শেষে ২০০-র অধিক নেতাকর্মী ও ৮টি ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় ১০০ জন প্রার্থীর মাঝে আবেদন ফরম বিতরণ করা হয়। পূরণকৃত ফরম আগামী ৮ অক্টোবরের মধ্যে চন্দনাইশ সদরস্থ ‘নুরুল আনোয়ার মার্কেট’-এ অবস্থিত বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।জেলা ঘোষিত ৫ সদস্যের যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিত্ব না থাকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জনাব জসিম উদ্দিন আহমেদের অনুসারী ও সমর্থকদের একটি বিশাল অংশ এই সভার কার্যক্রম সম্পূর্ণ বর্জন করেছে।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান খান, মাহাবুবুল করিম সোহেল, মুজিবুর রহমান, আবদুল মজিদ শাহ, জহুরুল আলম শহীদ, মোরশেদুল আলম, অলি হোসেন মুন্সি, আবুল কালাম মোনায়েম খাঁন, কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, নাজিম উদ্দিন, মাসুদ, সেলিম আল দ্বীন, সোলাইমান, জে. এইচ. সেলিম, হামিদুল হক, আলমগীর, নাজিম উদ্দীন, ফারুক খান, রাজীব চৌধুরী ও লোকমান উদ্দিনসহ আরও অনেকে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ
চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন

You cannot copy content of this page