নিজস্ব প্রতিবেদক।। সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব দাস পুরকায়স্থের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে ফোরামের নেতৃবৃন্দ ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাতকানিয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত কার্যক্রম এবং উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা মতবিনিময় করেন উভয়পক্ষ।মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রশাসন সবসময় সাংবাদিকদের সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, এলাকার সঠিক চিত্র তুলে ধরতে এবং মানুষের অধিকার ও সমস্যাগুলো জনসমক্ষে আনতে সাংবাদিকরা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও এই পেশাদারত্ব বজায় রেখে জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।এ সময় ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





মন্তব্য