ফারুকুর রহমান বিনজু :পটিয়া চট্টগ্রাম, প্রতিনিধি-
চট্টগ্রামের পটিয়া ধলঘাট ইউনিয়নের ধলঘাট স্কুল এন্ড কলেজের দিন দুপুরে সিলিং ফ্যান চুরি হয়।কলেজ সুত্রে জানা যায়,৩রা অক্টোবর (শনিবার)কলেজ বন্ধ থাকার সুযোগে একদল চোর বিকাল ৪টা/৫টায় একটি ক্লাসের দরজা ভেঙে ৫টি সিলিং ফ্যানের মধ্যে ৩টি নিয়ে যায়।এতে কলেজের ১৪হাজার টাকা ক্ষতি হয়।কলেজর নৈশ প্রহরী সুভাষ জানান, বিকাল সাড়ে ৪টায় স্হানীয় বখাটে ছেলে আসিফ সহ ৪/৫জন যুবক ফ্যান ৩টি নিয়ে চলে যায়। আমি বাধা দিলে চুরি দিয়ে আমাকে ভয় দেখাই।সাথে সাথে অধ্যক্ষকে মুবাইল করে জানাই।কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন শনিবার বিকালে নৈশ প্রহরী সুভাষ চুরির ঘটনা জানালে আমি সাথে সাথে পুলিশকে মৌখিক ভাবে জানাই।বিএনপির নেতা আবু বকরকে ও জানাই।এর আগেও কয়েকবার চুরির ঘটনা ঘটে। আমরা প্রায় সময় চুরির ঘটনায় আতংকে থাকি।পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনা স্হল পরিদর্শন করেন।তদন্ত করে প্রকৃত আসামিদের ধরে আইনের আওতায় আনা হবে।





মন্তব্য