মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর :
শারদীয় দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা মিলনায়তন হলরুমে নগরকান্দা পৌর ও সালথা উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. রনদা প্রসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান, সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, সালথা থানায়র ওসি বাবলুর রহমান, বিশিষ্ট শিল্পপতি কালাই লাল, বিএনপি নেতা তৈয়াবুর রহমানসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিরা।সভায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুজব ও অপপ্রচারে কান না দেওয়া এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রশাসনকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।উল্লেখ্য, এর আগেও নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে শামা ওবায়েদ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে পূজা উদযাপনে সহযোগিতা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন।





মন্তব্য