মোঃ সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিত ও আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে বিভিন্ন ধরনের ৭২০টি যানবাহন চেকিং করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা করা হয়েছে। একই সঙ্গে ৫৫টি যানবাহন আটক করা হয়।আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে পুলিশ নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক নিরাপদ রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।





মন্তব্য