২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:

কৃষিসেবা ও সরকারি সহায়তা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন ও কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) রুহিয়া সালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।সারাদেশের সঙ্গে একযোগে রুহিয়াতেও আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ১৪৯ জন কৃষকের ব্যাংক হিসাবে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে কৃষি উপকরণ সহায়তার অর্থ সরাসরি পাঠানো হয়। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই কৃষকের নিজস্ব ব্যাংক হিসাবে সরকারি সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষকরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। তিনি কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন এবং কৃষিসেবা গ্রহণ ও সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন কৃষিসেবা আরও সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার ফলে সরকারি সহযোগিতা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে।উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন , রুহিয়া থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ শামীমা নাজনীন, ঠাকুরগাঁও সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিহার রঞ্জন রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সঙ্গী সরকার শান্তা এবং উপসহকারী কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. শামীমা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন,সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি ,১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, ৪নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিপুলসংখ্যক কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।স্থানীয় কৃষকরা জানান, সরাসরি ব্যাংক হিসাবে সহায়তার অর্থ পাওয়ায় সরকারি সহযোগিতা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হয়েছে। একই সঙ্গে কৃষক কার্ডের মাধ্যমে ভবিষ্যতে প্রয়োজনীয় কৃষিসেবা দ্রুত পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page