১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক ডারউইন টেস্ট: তানজিদের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বড় লিড রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নে আনন্দে উচ্ছ্বসিত রুহিয়া, নেতাকর্মীদের মিষ্টি বিতরণ একযোগে চাকরি গেল ৪৯ পুলিশ পরিদর্শকের | দৈনিক এদিন যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো
আন্তর্জাতিক:
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১
     
             

বর্ষা শুরু হলেও নেই বৃষ্টির দেখা, উত্তপ্ত চুয়াডাঙ্গা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো: সজিব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি >>>

বর্ষা ঋতু শুরু হয়েছে গতকাল থেকে। বর্ষার সময়ে ঝুম বৃষ্টি নামার কথা। অথচ বৃষ্টির দেখা নেই চুয়াডাঙ্গায়। বর্ষার প্রথম দিন গতকাল  সকাল থেকেই আকাশ চকচকে। কড়া রোদে অসহ্য গরম পড়ছে। অথচ বিগত বছরগুলোতে আষাঢ় শুরুর আগেই জেলায় বৃষ্টি নামতে দেখা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, জেলার ওপর দিয়ে পুরো মাসজুড়ে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন । তিনি পেশায় একজন কৃষক। খরায় পানি শুকিয়ে যাওয়ায় শ্যালো মেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছিলেন। দেখা গেলো প্রচণ্ড রোদে জমিতে থাকতে না পেরে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানের টিউবওয়েল থেকে পানি পান করছেন।
ইব্রাহিম হোসেন বলেন, ‘আষাঢ় মাস শুরু হয়েছে। তারপরও তরতরে (কড়া) তাজা রোদ। মানুষ গরমে ঠিকমতো থাকতে পারছে না। বর্ষার দিনে আজ বৃষ্টি হওয়ার কথা অথচ বৃষ্টি নেই।’
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আষাঢ়ের শুরুতেও বৃষ্টির দেখা নেই। চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত আছে। এটা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। তিনি বলেন, ‘মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু কয়েক দিন ধরে মৌসুমি বায়ুর প্রবাহ কমে গেছে। যে কারণে বৃষ্টিপাত কম। যে সামান্য পরিমাণ বৃষ্টি হচ্ছে তা রোদে শুকিয়ে গিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি করে ভ্যাপসা গরমের সৃষ্টি করছে। কাঙ্খিত বর্ষণ নেই বলে উত্তপ্ত হয়ে আছে চুয়াডাঙ্গা।’
রকিবুল হাসান আরও বলেন, গতকাল বিকেলে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page