৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা চকরিয়ায় ভিকটিমকে উদ্ধার অভিযান করতে গিয়ে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার এসআই আরকান
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বিরামপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপনের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ >>>দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৮ জুন -২০২৩) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা.আব্দুল্লাহ আল ইফরান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। তিনি বলেন ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। এজন্য সকল উপজেলাবাসীর প্রতি অনুরোধ, আপনারা উক্ত বয়সসীমার শিশুদের আগামী ১৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাপসুল সেবন করাতে নিয়ে আসবেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. তাহেরা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের আঃ রাজ্জাক সহ গ্রাম বিকাশ কেন্দ্র ও বি ওয়াই এফ সি সহ এনজিও ফোরাম এর সভাপতি এনামুল হক প্রমুখ।মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, বৃহস্পতিবার (১৮জুন ) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১৩ হাজার ২০ জন শিশুকে একটি করে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page