২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

দুর্বৃত্তদের আগুন প্রাণ গেল ৬ গবাদি পশুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শাহিনুর রহমান আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি>>পটুয়াখালীর মোঃ চুন্নু মুন্সির গোয়ালঘরে আগুন দিয়ে ৬টি গরুসহ প্রাণ গেল প্রায় ৫০ থেকে -৬০টি হাঁস মুরগির যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাক গত বুধবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামের ৮নম্বর ওয়ার্ডের করিম মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটেছে।গরুর মালিক চুন্নু মুন্সি জানান, তার গোয়লঘরে মোট ৮ টি গরু ও ৫০-থেকে ৬০টি হাঁস মুরগি ছিল। প্রতি দিনের মত তিনি গরু ও হাঁস মুরগি কে খাবার দিয়ে নিজ ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে গোয়ালেঘরে আগুন দেখতে পান তখন তার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করেন।ততক্ষণে গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে গোয়াল ঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভী ও দুইটি বাচ্চা গরু সহ গোয়াল ঘরে থাকা হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। তিনি বলেন গরু গুলোর মূল্য প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা। এবং হাঁস-মুরগি ও গোয়াল ঘর সহ ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না।বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা। বোবা প্রাণির সাথে কেউ এ রকম শত্রুতা করতে পারে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি তবে বাউফল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আরিচুল হক বলেন, আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page