২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ নেত্রকোনায় শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ এখন সময়ের দাবি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

শাহজালাল বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ৩ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পরিচালিত ধারাবাহিক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বিমানবন্দরের এ, বি ও সি শিফটে গত কয়েক দিনে চালানো পৃথক অভিযানে গোল্ড পেস্ট, ভ্যাপ, ভ্যাপ লিকুইড, মোবাইল ফোন, সিগারেট, মিল্ক পাউডার, নিষিদ্ধ ক্রিম, বিদেশি ওষুধ ও মদসহ বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। শুল্ক-করসহ এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

সর্বশেষ ২১ আগস্ট দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালিয়ে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল মোবাইল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম ও দুটি ল্যাপটপ পাওয়া যায়। একই দিনে এমিরেটসের ইকে-৫৮২ এবং কাতার এয়ারওয়েজের কিউআর-৬৪০ ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়, যার মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে ২০ আগস্ট এ শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, ৬৯ কেজি নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি মিল্ক পাউডার এবং ১১৬ পিস বা ৪ দশমিক ৪৬ কেজি ক্রিমজাতীয় ওষুধ উদ্ধার করা হয়, যার মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা। একই দিনে বি শিফটের অভিযানে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮টি ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইল ফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম ও চার লিটার বিদেশি মদসহ ৮০ লাখ ৮৭ হাজার টাকার পণ্য আটক করা হয়।

১৮ আগস্ট শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল-১৮৯ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ৫৪ লাখ ২ হাজার টাকা মূল্যের আইফোন, রেডমি মোবাইল ফোন, আইফোনের যন্ত্রাংশ ও ২ হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া ১৭ আগস্ট দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়, যা প্রক্রিয়াজাত করে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়। ওই অভিযানে নিষিদ্ধ ক্রিম ও সিগারেটও জব্দ করা হয়। এনবিআর জানিয়েছে, চোরাচালানের কৌশল পরিবর্তনের প্রেক্ষিতে যাত্রী প্রোফাইলিং ও শিফটভিত্তিক নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন
বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা
সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
পারস্পরিক আস্থা ও সম্মানজনক পরিবেশ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: হুমায়ুন কবির
বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক অবকাঠামো তৈরির উদ্যোগ
স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

You cannot copy content of this page