বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনী কর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসন থেকে উঠে গিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যান। এ সময় তিনি তাকে লাল গোলাপ দিয়ে উষ্ণ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছার জবাবে নবনির্বাচিত রাষ্ট্রপতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংসদ ভবনের এই আয়োজনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একে একে শুভেচ্ছা জানান বিএনপির অন্যান্য নেতারা। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়।
সূত্র: দৈনিক এদিন


মন্তব্য