১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায়দের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০ কোটি মানুষের দেশে মাত্র ছয় মাসে সব সমস্যার সমাধান করা অবাস্তব। তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে। সারা দেশে শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ যে বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছে, তা সরকার অবগত আছে বলে তিনি জানান।

গ্যাস সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী শাসকরা প্রাকৃতিক সম্পদের একটি কূপও খনন করেনি, বরং পুরো খাতকে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে দ্রুত গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে, যাতে সম্পদের নিয়ন্ত্রণ দেশের মানুষের হাতে থাকে। তিনি আরও জানান, গ্যাস আমদানির ক্ষেত্রে আগের সরকার গত ১৫ বছরে মাত্র দুটি স্টোরেজের ব্যবস্থা করেছিল, যা ছিল তাদের নিজস্ব সুবিধাভোগীদের জন্য।

সংকট সমাধানের বিষয়ে সরকারপ্রধান জানান, সম্প্রতি একটি গ্যাসবাহী জাহাজে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছিল। তবে কারিগরি ত্রুটি ইতিমধ্যে মেরামত করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই গ্যাসের সমস্যা অনেকটাই কমে আসবে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণকে এই সাময়িক কষ্ট থেকে মুক্তি দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং মানুষ স্বস্তিতে ফিরতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “২০ কোটি জনসংখ্যার একটি দেশে আমরা কখনো বলি না যে গত ৬ মাসে দেশের সকল উন্নয়ন করে ফেলেছি।

তিনি বলেন, ‘‘আমি জানি, বিগত কিছুদিন যাবৎ সারা দেশে, গ্রামে-গঞ্জে ক্ষেত্র বিশেষে মফস্বল শহরে, উপজেলা-জেলা শহরগুলোতে বিদ্যুতের কষ্ট পাচ্ছে মানুষ।

বিগত ১৭ বছর স্বৈরাচাররা এই প্রাকৃতিক সম্পদের একটি কূপও খনন করেনি বা করতে দেয়নি।

আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়েছি দেশের মাটিতে গ্যাস কূপ খননের কাজ দ্রুত শুরু করবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স।

প্রধানমন্ত্রী বলেন, “এখন এই গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে জাহাজে করে আমদানি করতে হয়।

বাংলাদেশের মানুষেরা বিদ্যুতের কষ্ট পাচ্ছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
বীমা খাতে বকেয়া পরিশোধই কি সব সমস্যার সমাধান, নাকি নতুন সংকটের শুরু
তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া নয়: চট্টগ্রামের জেলা প্রশাসক
পটিয়া ও সাতকানিয়ায় র‍্যাবের জোড়া অভিযান: ১ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবাসহ আটক ৩
শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
সাতকানিয়া-লোহাগাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

You cannot copy content of this page