৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইন্টার মিয়ামিতে কি ফিরছে মেসি-সুয়ারেজ-নেইমারের সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী?

  

বার্সেলোনার স্বর্ণযুগের সেই বিখ্যাত এমএসএন ত্রয়ী—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং নেইমার—আবারও কি একই জার্সিতে মাঠ মাতাবেন? ফুটবল বিশ্বে এখন এই প্রশ্নটিই আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর এই ত্রয়ীর বিচ্ছেদ ঘটেছিল। তবে বর্তমানে মেসি ও সুয়ারেজ ইন্টার মিয়ামিতে খেলছেন এবং নেইমারকে দলে ভেড়ানোর গুঞ্জন সেই পুরনো স্মৃতিকে নতুন করে উসকে দিচ্ছে।

দ্য সান-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইন্টার মিয়ামির সহ-মালিক ডেভিড বেকহাম নেইমারকে মেজর লিগ সকারে আনার জন্য সক্রিয় উদ্যোগ নিতে পারেন। এই সম্ভাবনাটি আরও জোরালো হয়েছে সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপে মেলোর একটি মন্তব্যের কারণে। মেলো দাবি করেছেন, তার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে সান্তোসের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরই নেইমার ইন্টার মিয়ামিতে যোগ দেবেন।

নিজের ইউটিউব চ্যানেলে ফেলিপে মেলো বলেন, ‘আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, যিনি সান্তোস সংক্রান্ত বিষয়ে অবগত। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে, নেইমার মিয়ামিতে খেলবেন। আগামী জানুয়ারি থেকেই তিনি ইন্টার মিয়ামির জার্সি গায়ে চাপাতে পারেন।’ মেলো আরও যোগ করেন, এই তথ্যটি যদি সত্যি হয়, তবে তিনিই প্রথম এটি প্রকাশ্যে আনলেন। এখন সময়ের অপেক্ষা দেখা যাক ঘটনাটি কোন দিকে মোড় নেয়।

অবশ্য নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বর্তমানে সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তিটি সম্মানের সঙ্গে শেষ করার দিকেই মনোযোগ দিচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে নেইমার জানান, ‘আমি জানি না কতদিন ফুটবল খেলব বা খেলা চালিয়ে যাব কি না। আপাতত ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি রয়েছে এবং আমি সেই দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে চাই।’

চুক্তি শেষ হওয়ার পরবর্তী পরিকল্পনা সম্পর্কে নেইমার বলেন, ‘চুক্তি শেষ হলে আমি সিদ্ধান্ত নেব যে সান্তোসে থাকব নাকি অন্য কোথাও যাব, কিংবা খেলা চালিয়ে যাব কি না। ডিসেম্বর পর্যন্ত এখনো অনেকটা সময় বাকি, তাই আমি তাড়াহুড়ো না করে ধাপে ধাপে এগোতে চাই।’ বার্সেলোনা অধ্যায় শেষ হওয়ার প্রায় এক দশক পর মেসি-সুয়ারেজ-নেইমার জুটির পুনর্মিলন হবে কি না, তা এখন দেখার বিষয়।

তিনি আরও বলেন, ‘এটা যদি সত্যি হয়, তাহলে এই খবর সবার আগে আমিই জানালাম।

তাদের এই আক্রমণভাগ ছিল প্রতিপক্ষের জন্য এক বড় আতঙ্ক।

এই তিনজন মিলে ক্লাবকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগসহ আরও অনেক বড় শিরোপা।

তিন ফরোয়ার্ড দুর্দান্তভাবে একে অপরের পরিপূরক হয়ে বার্সেলোনার আক্রমণভাগের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

এরপরই তিনি ঠিক করবেন, খেলা চালিয়ে যাবেন কিনা, ক্লাবে থাকবেন কিনা।

যতটা সম্ভব সান্তোসের জার্সির প্রতি সম্মান রাখতে চাই।

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী?
চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার
লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয়
নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা
সোবোসলাইয়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের মাঠে ড্র লিভারপুলের

You cannot copy content of this page