২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
​ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি নাকি অবহেলা? ভেঙে যাওয়া ব্রিজেই চলছে ঝুঁকি নিয়ে চলাচল চাটখিলে প্রাথমিক শিক্ষক বদলি কমিটি সদস্য হলেন সাবেক ছাত্র নেতা বাবু ও মাসুদ রানা চাটখিলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক সুনামগঞ্জে মারামারির ঘটনার সিসিটিভির ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্যে যাচাই করে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামে ঘুসের টাকাসহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার গ্রেফতার চাটখিলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ পীরগঞ্জে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার পটিয়ায় দীর্ঘদিন ধরে হাসপাতালের বেডে শুয়ে আছেন অচেনা অজ্ঞাত এক বৃদ্ধরোগী। রাজশাহী মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের

  

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের উন্নয়ন, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের নির্ভয়ে সত্য প্রকাশের পরিবেশ তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান। বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম। সভায় বাগেরহাট-২ আসনের এমপি মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম এবং বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মশিউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা স্থানীয় ও জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করলে জামায়াতের আমির সেগুলোর উত্তর দেন। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভার শেষে ডা. শফিকুর রহমান উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সভায় অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত
পটুয়াখালীতে ১৯২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পটুয়াখালীতে অস্ত্র ও ধর্ষণ মামলার আসামি রাসেল ফকির গ্রেফতার।
বাদ পড়া ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
বিনাবেতনে ১৩ বছর: ৫ হাজার প্রাথমিক বিদ্যালয় ও ২০ হাজার শিক্ষকের মানবেতর জীবন।
ভোলার দৌলতখানে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে দুই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি : আহম্মদ সোহেল মনজুর সুমন

You cannot copy content of this page