৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পাকিস্তান ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ পাকিস্তান দলের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ, দুই বছরের চুক্তি পিসিবির ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল আর্জেন্টিনার ক্লাব আলমিরান্তে ব্রাউন কাতারের মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে হস্তান্তর জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন চসিক মেয়র সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম কর্ণফুলী টানেলে যান চলাচল বাড়াতে টোল কমানোর চিন্তা করছে সরকার নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক ব্যবসায়ী ইলিয়াসের অস্ত্রসহ আটক আটক পটিয়ায় ৪সিএনজি উদ্ধার সহ,৩চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
আন্তর্জাতিক:
কাতারের মার্কিন ঘাঁটিতে অভিযানে নিহত ইরানি পাইলটের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে হস্তান্তর শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি
     
             

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিল আর্জেন্টিনার ক্লাব আলমিরান্তে ব্রাউন

  
ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিনের পুরনো বিতর্কটি নতুন করে সামনে আনল আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন।

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার একটি ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে ফিফার তদন্ত চলমান রয়েছে। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে নতুন করে উত্তাপ ছড়াল দেশটির দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন। গত রোববার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে ক্লাবটির খেলোয়াড়রা তাদের চিরাচরিত হলুদ-কালো জার্সির পরিবর্তে নীল-সাদা রঙের বিশেষ জার্সি পরে মাঠে নামেন। এই জার্সির বুকের ওপর বড় করে লেখা ছিল ‘মালভিনাস আর্জেন্টিনার’। আর্জেন্টিনার কাছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জটি ‘মালভিনাস’ নামেই পরিচিত।

ক্লাবটির এমন উদ্যোগের বিষয়টি ম্যাচের আগের দিন ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সেখানে বলা হয়, মালভিনাসকে স্মরণ করেই তারা এই বিশেষ জার্সি পরে মাঠে নামবে এবং আর্জেন্টাইন হিসেবে তারা গর্বিত। ম্যাচ শেষে ক্লাবের পক্ষ থেকে শুরুর একাদশের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘ওরা আর্জেন্টাইন!’ শুধু তাই নয়, জার্সির পিঠে নম্বরের নিচে লিওনেল মেসির দুই আঙুল উঁচিয়ে আকাশের দিকে তাকানো সেই বিখ্যাত উদ্‌যাপনের ছবিও যুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য যে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে মাত্র ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ নিয়ে ১৯৮২ সালে দুই দেশ ৭৪ দিনের এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই ভয়াবহ যুদ্ধে মোট ৯১০ জন প্রাণ হারিয়েছিলেন। এই ঐতিহাসিক সংঘাতের রেশ এখনো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে।

এর আগেও ফুটবলের মাঠে এমন স্লোগান ব্যবহারের কারণে শাস্তির নজির রয়েছে। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের দায়ে ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল। বর্তমান পরিস্থিতিতে ফিফার চলমান তদন্তের মাঝে আলমিরান্তে ব্রাউনের এই নতুন বিতর্কিত কর্মকাণ্ড ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page