৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন। আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোহরা সড়কের মিড আইল্যান্ডে ১০ লাখ গাছ রোপণ করা হবে বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিতে হতাহত-৩, গ্রেফতার-১০ নগরকান্দায় সালিশ দরবারে উপস্থিত থাকায় মারপিটের ঘটনায় মারপিট, বাড়িঘর ভাঙচুর লুটপাট আহত-১ সুনামগঞ্জের ‎জামালগঞ্জে উড়াল সড়কের উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় আলাদা ঘটনায় দুজনের মৃত্যু চাটখিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের গৃহনির্মাণ প্রকল্প শুরু: প্রথম ঘর হস্তান্তর
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।। পটুয়াখালী পৌরসভা এলাকায় সরবরাহ করা সাপ্লাইয়ের পানিতে তীব্র দুর্গন্ধ, ময়লা ও পোকা বের হওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছে শত শত পরিবার। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনের এলাকার অধিবাসী ও স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদ তাদের এলাকার পানি সংকটের কথা তুলে ধরে কান্নাভেজা কণ্ঠে আক্ষেপ প্রকাশ করে। মেহের চাঁদ জানায়, “আমাদের বাসা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এই সাপ্লাইয়ের পানি দিয়েই আমাদের গোসল করা, রান্নাবান্না ও কাপড় ধোয়াসহ ঘরের সব কাজ করতে হয়। কিন্তু পানি থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়,পানিগুলোও ময়লা ও পোকে ভরা, যা একদমই ব্যবহারের অনুপযোগী। প্রতি মাসে কর্তৃপক্ষ পাইপ পরিষ্কার (ওয়াশ) করার পর ৫ থেকে ৭ দিন শুধু ভালো পানি পাওয়া যায়, তারপর আবার এই নোংরা পানি আসতে শুরু করে।”সে আরও জানায়, এই দূষিত পানি ব্যবহারের কারণে তার ছোট বোনসহ পরিবারের প্রতিটি সদস্য এখন চর্মরোগে ভুগছে। মেহের চাঁদ নিজেও নোংরা পানির কারণে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছে, যার ফলে তার লেখাপড়ারও অনেক ক্ষতি হচ্ছে। বাধ্য হয়ে অসহায় এই শিশুটি জেলা প্রশাসনের কাছে বিনীত আকুল আবেদন জানিয়ে বলে,আমাদের বাড়িতে একটি গভীর (নলকূপ) বসানো অতি জরুরি প্রয়োজন, যাতে আমরা একটু বিশুদ্ধ পরিষ্কার পানি পেতে পারি।এ বিষয়ে অবিলম্বে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাপ্লাইয়ের পাইপলাইন স্থায়ীভাবে মেরামত এবং  গভীর (নলকূপ) পানির সংকট সমাধানের জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী অধিবাসীরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page