১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

কালীগঞ্জে কথিত ৫ সাংবাদিক আটক প্রত্যেককে তিন মাসের কারাদন্ড ও অর্থদন্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর প্রতিনিধিঃ>>>

গাজীপুরের কালীগঞ্জে কথিত পাঁচ সাংবাদিককে আটকের পর প্রতারণার অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার দুপুরে সাদা রঙের একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-গ-১৪-৬৮৫২) করে কথিত পাঁচ সাংবাদিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে আসেন। পরে তারা বিভিন্ন মিডিয়া হাইজের সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়ার সাথে দেখা করে গাড়ীর তেল খরচ ও দুপুরের খাবারের জন্য অর্থ দাবি করেন। কথিত সাংবাদিকদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মী ও মিডিয়া হাউজগুলোর সাথে কথা বলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে দন্ডবিধি ১৮৬০ সনের ২৯১ ধারায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদন্ডের আদেশ প্রদান করেন।

আটককৃতরা হলো, সাপ্তাহিক এশিয়া বার্তার সাব এডিটর পরিচয়দানকারী নেত্রকোনা জেলার সদর এলাকার নিউ টাউন গ্রামের মজিবুর রহমানের পুত্র মোঃ মনিরুজ্জামান (৫৪), দৈনিক আজকের আলোকিত সকালের ক্রাইম রিপোর্টার পরিচয়দানকারী গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানার করমতলা গ্রামের বাহার আলী দেওয়ানের পুত্র মাজহারুল ইসলাম অনিক (২৪), একই পত্রিকার রিপোর্টার পরিচয়দানকারী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইবপুর গ্রামের ফকরুল ইসলামের কন্যা মোছাঃ রোজিনা আক্তার (১৯), গাজীপুর মহানগরের টঙ্গি পূর্ব থানার এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র কামরুজ্জামান রানা (২৪) ও আরিচপুর শেরে বাংলা রোডের বাচ্চু মিয়ার পুত্র সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪)।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া জানান, বিভিন্ন মিডিয়া হাউজের সাংবাদিক পরিচয়ে যারা এ ধরনের কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে একটি নোহা গাড়ী, দুইটি ভিডিও ক্যামেরা, সাতটি মোবাইল ফোন ও পাঁচটি আইডি কার্ড জব্দ করে থানার মালখানায় রাখা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন দপ্তরে হুমকি ধমকি দিয়ে টাকা পয়সা আদায় করে আসছিল। আটককৃতদের মঙ্গলবার বিকেলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page