১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

চুয়াডাঙ্গায় কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে উপস্থিত কমিউনিটি মেডিকেল অফিসার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা>>>

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে সাপের কামড়ে রাইহান উদ্দিন (৩২) নামে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আহত হয়েছেন। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় সাপটিকে মেরে হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।গতকাল রোববার (১১ জুন) রাত ১১ টায় উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রাইহান উদ্দিন আন্দুলবাড়িয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।এদিকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত সাপটি দেখতে ভিড় করেন চিকিৎসা নিতে আসা অন্য রোগী ও তাদের স্বজনরা। তবে সাপটি সম্পূর্ণ নির্বিষ বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার পরিবেশবাদী সংগঠন ‘পানকৌড়ি’র প্রতিষ্ঠাতা ও স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ।তিনি বলেন, সাপটির নাম ঘরগিন্নী বা ঘরচিতি (Common Wolf Snake)। টিকিটিকি বা পোকামাকড় খাওয়ার জন্য বসতঘরে প্রবেশ করে। সাপে কামড় দিলে প্রথম ঘণ্টায় হাসপাতালে নেওয়া জরুরি। কবিরাজ বা ওঝার কাছে কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। ভয়ের কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন।রাইহান উদ্দিন বাংলাদেশ সংবাদ প্রতিদিন কে বলেন, গতকাল রাত আনুমানিক ১১ টার দিকে বাড়িতে এশার নামাজ পড়ার সময় আমার ডান পায়ে কামড় দেয় সাপটি। পরে পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন। আমি জেনেছি সাপটি নির্বিষ। চিকিৎসার সুবিধার্থে সাপটি সঙ্গে নিয়ে আসা হয়েছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, রোগীর স্বজনরা রোগীসহ একটি মৃত সাপও সঙ্গে করে নিয়ে এসেছেন। প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আপাতত তিনি শঙ্কামুক্ত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page