১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

পাবিপ্রবিতে স্বাস্থ্যসেবা ক্যাম্প এবং অংশীজনের সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দিনব্যাপী মেডিকেল স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিলানায়তন ভবনে সোমবার (১২ জুন) সকাল ১০টায় স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও সাভারের সিআরপি’র যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শুদ্ধাচার কৌশল কমিটির আহবায়ক অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী। সিআরপি থেকে উপস্থিত ছিলেন ডা. সজল কুমার দাস এবং ডা. মো. ফুরাতল হক।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের শুদ্ধতা অর্জন করতে হবে। শরীর ও মন একে অপরের পরিপূরক। বয়সের সাথে সাথে শরীরের প্রতিটি অঙ্গের পরিবর্তন ঘটে। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। সুস্থ শরীর মানসিক হতাশাকে দূর করতে পারে। আমাদের মনোজগতকে ঠিক রাখতে হবে। তিনি আরও বলেন, আমাদের ভালো চিন্তা ও ভালো কাজ করতে হবে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে ভালো কিছু অর্জন করা সম্ভব।উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, প্রতিটি মানুষকে কর্মের মাধ্যমে পবিত্রতা অর্জন এবং সততা, দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতা বাড়াতে হবে। পবিত্রতা প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকতে হবে। অসৎভাবে কোনোকিছু অর্জিত হলেও পরিণামে ভালো কিছু পাওয়া সম্ভব না। তাছাড়া নিজে সৎ না হলে, শুদ্ধাচার প্রশিক্ষণ নিয়েও তেমন কোনো লাভ হবে। প্রতিটি কাজ-কর্মে নিজেকে সৎ ও আত্মশুদ্ধি হতে হবে। মনের হীনমন্যতাকে দূর করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. মো. কামাল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। দিনব্যাপী ফিজিওথেরাপি ও ব্লাড প্রেসার নির্ণয় সেবা প্রদান করা হয়। সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার এসএস জহুরুল ইসলাম প্রিন্স।এদিকে একইদিন দুপুরে শুদ্ধাচার কৌশল কমিটির উদ্যোগে অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page