২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শনিবার চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন হাটহাজারীর চাঞ্চল্যকর শিশু হত্যা মামলার মূল হোতা গ্রেপ্তার। কক্সবাজারে কথা-কাটাকাটির জেরে হত্যাকাণ্ড নিহত ১ সাতকানিয়ায় স্কুলছাত্রীকে যৌন নির্যাতন শিক্ষকের বিরুদ্ধে মামলা চট্টগ্রাম বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি শাহজাহান, সম্পাদক মামুন সুনামগঞ্জের গবিন্দপুর এলাকায় বাস ও লেগুনা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্হলেই ২ জন নিহত,আহত ৩ জন। চট্টগ্রামে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম সহ ২৫১ সিমকার্ড জব্দ চট্টগ্রামে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, থাই নাগরিক নিহত। কক্সবাজার সৈকতে ইফতির সুরের জাদু, মুগ্ধ পর্যটক জাহাজে দুই ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাইল্যান্ড নাগরিক নিহত
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

শনিবার চিটাগাং চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ । আগামী ২৩ মে, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) দ্বিবার্ষিক নির্বাচন-২০২৫। ঐ দিন সকাল ৯.০০টা থেকে বিকেল ৪.০০টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের চেয়ারম্যান ও পরিচালক (যুগ্মসচিব) এবং চিটাগাং চেম্বার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সার্বিক তথ্য ও সময়সূচি ইতিমধ্যে সংশ্লিষ্ট ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অদ্য ২১ মে বিকেল ৪.০০টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নির্বাচন সংশ্লিষ্ট প্রায় ১৫০ জন কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় দ্বিবার্ষিক নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর এবং সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা হতে সিনিয়র সহকারী সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের দল এই নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং এর মাধ্যমে চিটাগাং চেম্বারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ মাঠ পর্যায়ে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবে।

নির্বাচনের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য জাতীয় পত্রিকা, সংবাদ সংস্থাসমূহ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page