২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার দীর্ঘ পাঁচ বছর পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়াম চূড়ান্ত চল্লিশের পর উচ্চতা কেন কমে? সতর্ক হওয়া জরুরি কখন বিয়ের আমন্ত্রণপত্রে মিমির পোষ্য, নেটপাড়ায় জল্পনা তুঙ্গে পাবিপ্রবিতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন কার্লোস আলকারাজ শরিকদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজনৈতিক ঐক্য ফেরাতে চায় বিএনপি দীর্ঘ পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা
আন্তর্জাতিক:
বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা
     
             

লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ।। আন্তর্জাতিক ডেস্ক লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান বাহিনীর জোরালো হামলায় তিন স্বাস্থ্যকর্মীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।প্রতিবেদনে বলা হয়, ইসরাইল সীমান্ত সংলগ্ন টাইর জেলার মাজদাল জাউন শহরে একটি এলাকায় বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজনই জরুরি সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মী। এর আগে চালানো একটি হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারে গিয়েছিলেন তারা। সেখানে পুনরায় বিমান হামলা চালানো হলে এই প্রাণহানির ঘটনা ঘটে।ঘটনাস্থলে উদ্ধারকাজের সময় ইসরাইলি হামলায় দুই লেবানিজ সেনাও গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, উদ্ধারকারী দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যা উদ্ধার তৎপরতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসরাইল ও লেবানন সীমান্তে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে দক্ষিণ লেবাননের সীমান্তঘেঁষা শহরগুলোতে নিয়মিত বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যাতে সাধারণ নাগরিক ও সম্মুখসারির উদ্ধারকর্মীরা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন।

সূত্র :এও

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page