২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

মানবকল্যাণ ও নৈতিক সমাজ গঠনে আত্মনিয়োগের আহ্বান শাহজাহান চৌধুরীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
আব্দুল্লাহ আল মারুফ।। মানবকল্যাণ ও নৈতিক সমাজ বিনির্মাণের মাধ্যমে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের লিচুবাগান এলাকায় ‘ইমরুবার’ উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.) নবুয়ত প্রাপ্তির পূর্বেই সমাজসেবা, সত্যবাদিতা ও মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। আজকের অস্থির পৃথিবীতে শান্তি ফেরাতে হলে তাঁর সেই আদর্শ অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তি ও পারিবারিক জীবনে ইসলামের নৈতিক শিক্ষা বাস্তবায়ন করা গেলে সমাজ থেকে দুর্নীতি, অন্যায় ও সামাজিক অবক্ষয় নির্মূল করা সম্ভব। সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষকে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ইসলাম কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নয়, বরং এটি সমগ্র মানবজাতির মুক্তির পথ। বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও বিভাজন দূর করতে ইসলামের শান্তি ও ন্যায়ের বাণী ছড়িয়ে দেওয়ার বিকল্প নেই। তিনি দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সমাজ সংস্কারে কাজ করার গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে কে এম আবু মুসার সভাপতিত্বে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন,জসিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা পরিষদ।নাজমুল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান, মাদার্শা ইউনিয়ন।মোহাম্মদ ইব্রাহীম, বিশিষ্ট সমাজসেবক।
নুরুল আমিন, সাবেক ছাত্রনেতা।ফরিদুল আলম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page