২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রামে ত্রাস সৃষ্টিকারী গলাকাটা বাচা র‍্যাবের জালে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রাম মহানগরী ও জঙ্গল সলিমপুর এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’। দীর্ঘদিনের পলাতক এই অস্ত্রধারী সন্ত্রাসীকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৭। গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৭) নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে। র‍্যাব সূত্রে জানা যায়, সে কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ-এর প্রধান সহযোগী এবং বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে মাঠ পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ভূমি দখলসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিল সে।র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাদ্দাম সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।সিডিএমএস (CDMS) পর্যালোচনার বরাত দিয়ে র‍্যাব জানায়, সাদ্দামের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো,পাঁচলাইশ ও চকবাজার থানা: হত্যা ও হত্যাচেষ্টা।বায়েজিদ বোস্তামি ও আকবর শাহ থানা: অস্ত্রবাজি, ভূমি দখল ও নাশকতা।ডাবল মুরিং ও সীতাকুণ্ড থানা: ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাই।স্থানীয়দের অভিযোগ, জঙ্গল সলিমপুরসহ সংলগ্ন এলাকায় সাদ্দাম ও তার বাহিনীর অস্ত্র প্রদর্শনী এবং ত্রাস সৃষ্টির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ছিল। তার গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার
জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন
তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
কর্মস্থলে অনুপস্থিত থাকলে বন্ধ থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতন
বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল

You cannot copy content of this page