৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

ইউপি সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি>>>

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় প্রধানমন্ত্রী উপহার তথা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর
পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়া ও বাদীর বাড়িতে গিয়ে তার পরিবারকে মারধর করার
অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অসহায় এই পরিবারের কাছ থেকে একটি
ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় গত দের বছর আগে ১০ হাজার টাকা নেন ওই ইউপি
সদস্য। মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা গেছে, রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের
বালিয়ামারী আদর্শ গ্রামের আহাদ আলীর কাছ থেকে ঘুষ নেন একই গ্রামের ১ নং ওয়ার্ড
ইউপি সদস্য ফরিজল হক। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় গত দের বছর আগে প্রধানমন্ত্রী উপহার তথা সরকারি আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, চান মিয়া ও শফিকুল ইসলামের উপস্থিতিতে ১০ হাজার টাকা ঘুষ নেন ও ইউপি সদস্য। অনেকে ঘর পাইলেও ভুক্তভোগী আহাদ আলীর পরিবার পাইনি সরকারের দেওয়া আশ্রয়ণের ঘর। পরে ভুক্তভোগী জানতে পারেন সরকারি এই ঘর পেতে কোনো প্রকার টাকার লাগেনা। ঘর না পেয়ে প্রতিশ্রুতির টাকা ফেরত চান ভুক্তভোগী। টাকা ফেরতের বিষয়ে একাধীক বার স্থানীয় ভাবে গ্রাম্য সালিশী বৈঠকে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই ইউপি সদস্য। এদিকে টাকা দেই দিচ্ছ বলে নানা অজুহাত দেখিয়ে গত ২৫ মে আনুমানিক সন্ধার দিকে বাদি আহাদ আলীর বাড়িতে গিয়ে ইউপি সদস্যের পরিবারের সদস্যরা মারধার করে চলে আসেন। বিধায় কোনো উপায় না পেয়ে টাকা ফেরত ও মারদরের সুবিচার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ ও উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন আহাদ আলী।এব্যাপারে ভুক্তভোগী আহাদ আলী বলেন, সরকারি ঘর দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে। পরে শুনি সরকারি এই ঘরের জন্য কোন টাকা-পয়সা লাগে না। পরে টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেন। আবার আমার বাড়িতে এসে পরিবারকে মারধর করে। আমি এর সঠিক বিচার চাই। সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, কয়েক জনের উপস্থিতে টাকা দেওয়া হয়েছে। টাকা ফেরতের বিষয় একাধীক বার বৈঠক হয়েছে টাকা ফেরত দিবে। তবে কেনো দিচ্ছেনা আমি বলতে পারবো না।এ বিষয়ে বর্তমান ইউপি সদস্য ফরিজল হক এর কাছে ঘুষ নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি পাশ কাটিয়ে যান এবং রাগান্তি হয়ে বলেন আমি তার কাছে টাকা পাই। কোনো মতে কিছু টাকা উত্তোলন করেছি আর কিছু টাকা পাবো তার কাছে। এব্যাপারে রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস বলেন, অভিযোগের বিষয়টি জানি ,তবে খোঁজ খবর নিয়ে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।রাজিবপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এবিএম সারোয়ার রাব্বী বলেন, অভিযোগ পত্র হাতে পেলে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page