৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ২ সন্তান নিয়ে ৯ দিন যাবত নিখোঁজ গৃহবধূ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন ২ নং নেকমরদ ইউনিয়নের, গন্ডগ্রাম এলাকা থেকে ২ ছেলে সন্তানসহ কাকলী আক্তার (২৩) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।নিখোঁজ কাকলী আক্তার নেকমরদ গন্ডগ্রাম এলাকার আলম হোসেনের স্ত্রী ও উপজেলার চেকপোস্ট কলোনীর কালুর মেয়ে। এবিষয়ে কাকলীর স্বামী আলম হোসেন রাণীশংকৈল থানায় একটি নিখোঁজ জিডি করেন, জিডি নং ১০৯৫/।নিখোঁজ কাকলীর স্বামী আলম বাংলাদেশ সংবাদ প্রতিদিনকে জানান, গত ১৮ মে বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২:৩০ ঘটিকার সময় গন্ডগ্রাম এলাকা থেকে আমার দুই পুত্র সন্তানসহ আমার স্ত্রী কাকলী আক্তার নিখোঁজ হয়। তিনি বলে নিখোঁজের সময় কৌশিক (৬) ও আমানুল্লাহ (৪) নামে আমার দুই ছেলে সন্তান আমার স্ত্রী কাকলীর সঙ্গেই ছিল। তিনি আরও জানান, আমি ঘটনার দিন সকালে কৃষি কাজের জন্য মাঠে যাই, কাজ শেষ করে বিকেলে বাসায় এসে আমার স্ত্রী ও সন্তানদের বাসায় দেখতে না পেয়ে আশপাশের প্রতিবেশীদের বাসায় খোঁজ করি এবং তাদের জিজ্ঞেস করি তারা কেউ কোন কিছু বলতে না পারায়। আমি আমার শ্বশুড়কে মুঠোফোনে জানাই, খবর পেয়ে আমার শশুড়সহ সম্ভাব্য সকল আত্বীয় স্বজনদের বাসায় খুঁজাখুঁজি করি কিন্তু আমার স্ত্রী- সন্তানদের কোন প্রকার সন্ধান পাইনি।এরপর গত ২২ মে রাণীশংকৈল থানায় একটি নিখোঁজ জিডি করি।কাকলীর পিতা- কালু মোহাম্মদ মুঠোফোনে জানান, আমার মেয়ে কাকলী আক্তার তার দুই ছেলে সন্তানসহ নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমার মেয়ে জামাই আলমসহ রাণীশংকৈল থানায় জিডি করি।রাণীশংকৈল থানার এসআই মোঃ বদিউজ্জামান মুঠোফোনে জানান, এবিষয়ে থানায় একটি জিডি হয়েছে, দুই ছেলে সন্তানসহ নিখোঁজ কাকলী আক্তারের সন্ধান চলছে, এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page