আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ
বিশ্বাসে বস্তুু মিলে তর্কে বহু দুর।তবে তর্কে নয়, গ্রামবাংলার কৃষি সংস্কৃতিতে আদি লোকজ বিশ্বাসের জায়গা থেকে দীর্ঘকাল ধরে প্রচলিত আছে যে,অতি সুন্দর ও সবুজ ফসলের উপর মানুষের খারাপ ও কু-নজর পড়লে এবং ঈর্ষান্বিত করলে সেই ফসলের ফলন কমে যায়।এমনকি ফসল নষ্ট হয়ে যেতে পারে।সেই লোক বিশ্বাস থেকে ক্ষেতের মাঝখানে মানুষের আদলে তৈরি করা কাকতাড়ুয়া দন্ডায়মান করে রাখা হয়, যাতে পথচারীদের দৃষ্টি সরাসরি ফসলের বদলে কাকতাড়ুয়ার উদ্ভট ও ভংকর চেহারার দিকে যায়। এতে ফসলের কোন ক্ষতি হয়না।ফসলও ভাল হয়।গ্রামবাংলার সেই আদি প্রচলিত লোক বিশ্বাসের জায়গা থেকে নীলফামারীর কিশোরগঞ্জে কৃষিক্ষেত্রে ফসলের ক্ষতি কমাতে এবং কু-নজর এড়াতে আস্থার প্রতীক হিসেবে কাকতাড়ুয়ার ব্যবহারে ঝুঁকছেন অনেক কৃষক। আর আধুনিক কৃষি প্রযুক্তির যুগেও ফসলের ক্ষেতে কু-নজর এড়ানোর লোক বিশ্বাসের পাশাপাশি ইঁদুর,পশু-পাখি,নিশাচর প্রাণির উপদ্রব থেকে ফসল রক্ষায় প্রচলিত কৌশল-সব কিছু মিলে কাকতাড়ুয়া যেন উপজেলার গ্রামীণ কৃষি সংস্কৃতিতে এক অনন্য প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে।মাঠের মাঝখানে বাঁশের কঞ্চি-লাঠি, পুরোনো জামা-কাপড়,চটের বস্তা,খড় কিংবা মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা হয় কাকতাড়ুয়া।মাটির হাঁড়ি কিংবা কাপড়ে মোড়ানো খড়ের পুটলিতে চোখ, নাক এঁকে দেওয়া হয় চুন বা চক দিয়ে।ফলে এক অদ্ভুদ অভিনব এক সৌন্দর্যের সৃষ্টি হয়।যা দেখে ভয় পাবার মতো একটি ব্যাপার ঘটে।যা ক্ষেতে পাকা ধান,ভুট্টাসহ না ফসল খাওয়ার জন্য আসা পাখি, ইঁদুর,নিশাচর প্রাণি বা গবাদি পশু দুর থেকে মানুষের অবয়ব দেখে ভয় পায় এবং ক্ষেতের কাছে আসেনা।এমন লোকজ বিশ্বাসে উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে ধান,আলু, আদা,বোরো বীজতলা,সবজির ক্ষেতসহ নানা ফসলের মাঠে দেখা মেলে দন্ডায়নমান করে রাখা এই বিচিত্র্য পাহারাদারের।কেউবা বিভিন্ন বাম্পার সবুজ ফসলি মাঠের কু-নজর এড়াতে,কেউবা পাকা ধান ক্ষেত, ইরি-বোরো বীজতলায় ও নানা সবজি ক্ষেতে ইঁদুর,পশু-পাখি তাড়াতে পরিবেশ বান্ধব কাকতাড়ুয়া ব্যবহারে ঝুঁকছেন।এসময় দেখা গেছে, উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের এক কৃষক তার সবুজের সমাহারে ভরে উঠা আলু ক্ষেত থেকে পথচারীদের কু-নজর এড়াতে ওই ক্ষেতের মাঝে বিপদজনক প্রতীকের কাকতাড়ুয়া দন্ডায়নমান করে রেখেছেন।কথা হলে কৃষক দিপু মিয়া বলেন,অনেকের আলু ক্ষেতের চেয়ে আমার আলু ক্ষেত অনেক ভাল হওয়ায় সবার নজরে এসেছে এবং ঈর্ষাণিত করছে। আর যে ফসলের উপর মানুষের বিষচোখ পড়ে তা ভাল ফলন আশা করা যায়না,এমনকি নষ্ট হয়ে যেতে পারে।তাই সবার ঈর্ষাণিত ও কু-নজর এড়াতে মানুষের অবয়বে বাঁশ,পুরোনো চটের বস্তা ও সপিং ব্যাগ এবং কালো কালি দিয়ে বিপদজনক প্রতীক চিহ্ন সংবলিত কাকতাড়ুয়া তৈরি করে ক্ষেতের মাঝে দন্ডায়নমান করে রেখেছি।কারন পথচারীর প্রথম দর্শনে ফসল নয়,আচমোকা কাকতাড়ুয়ায় নজর আটকে যাবে। এতে কু-নজর কেটে যাবে। আদি বিশ্বাসের জায়গা থেকে বাপ-দাদার সেই পূব অভিজ্ঞতা থেকে আমিও কাকতাড়ুয়া ব্যবহার করছি।স্থানীয় প্রবীণরা জানান, গ্রামবাংলার কৃষি জীবনের এক চিরচেনা অনুসঙ্গ কাকতাড়ুয়া। প্রচলিত লোক বিশ্বাস অনুযায়ী অশুভ দৃষ্টি বা কু-নজর থেকে ফসলকে বাঁচাতে এবং পশু-পাখি তাড়াতে এ কাকতাড়ুয়ার ব্যবহার আদিকাল ধরে। যা আধুনিক কৃষি প্রযুক্তির নানা অগ্রতি আর সময়ের বির্বতনের মাঝেও কৃষকদের মাঠে আজও আপন মহিমায় দাঁড়িয়ে আছে এই কাকতাড়ুয়া। বিশেষ করে ভাল ফসলের কু-নজর থেকে রক্ষাসহ পাকা ধান, লাউ-কুমড়া,পটল, ঝিঙে,শসা ক্ষেত পশু-পাখি ও নিশাচর প্রাণিকে ভয় দেখাতে এখনো অনেক কৃষকের মাঝে একটি জনপ্রিয় মাধ্যম। পরিবেশবান্ধব এ কাকতাড়ুয়া শুধু কু-নজর থেকে ফসল রক্ষা ও পশু-পাখি তাড়ানোর উপকরণ নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক লোকজ বিশ্বাসের জীবন্ত প্রতিচ্ছবি।উপজেলা সাহিত্য শিখা পরিষদের সভাপতি ও কবি-সাহিত্যিক আজহারুল ইসলাম আল আজাদ বলেন,মাটির সঙ্গে কৃষকের সম্পর্ক যেমন চিরন্তন,তেমনি ফসলের মাঠে কৃষক আর কাকতাড়ুয়ার সম্পর্কও সেই আদিকাল থেকে। যুগের পর যুগ ধরে কৃষকের ফসল রক্ষায় নীরব প্রহরী হিসেবে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়া। আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে এসেছে নানা বিপ্লবিক পরিবর্তন,যুক্ত হয়েছে নতুন নতুন প্রযুক্তি, তবুও গ্রামবাংলার ফসলের মাঠে মাঠে কাকতাড়ুয়ার উপস্থিতি আজও হারিয়ে যায়নি।বিশেষ করে ধান,বীজ তলা,ভূট্টা ও বিভিন্ন শাকসবজির ক্ষেতে পাখির উৎপাত কমাতে কাকতাড়ুয়ার ব্যবহার দীর্ঘ দিনের গ্রামীণ ঐতিহ্য। পাশাপাশি অনেক কৃষকের কাছে এটি ফসলের কু-নজর এড়ানোর লোক বিশ্বাসেরও প্রতীক। কৃষকের কাছে কাকতাড়ুয়া কেবল খড় আর পুরোনো কাপড়ে তৈরি একটি অবয়ব নয়,এর সঙ্গে মিশে আছে শৈশবের স্মতি,গ্রামীণ জীবন যাত্রা,কৃষি সংস্কৃতি আর পূর্ব পুরুষদের রেখে যাওয়া অভিজ্ঞতা।আর মাঠের সবুজ ফসলের বুক চিরে পুরোনো নানা পোশাকে নীরবে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া যেন বলে যায় কৃষকের জীবন সংগ্রাম ও প্রকৃতির সঙ্গে তাঁর নিবিড় বন্ধুত্বের গল্প।এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য, সংস্কৃতি ও মাটির প্রতি গভীর মমত্ববোধ।গ্রামবাংলার প্রকৃতি ও সৌন্দর্য়ের এক নান্দনিক দৃশ্য।সময় বদলায়,কৃষির ধরন বদলায়, কিন্তু কৃষকের মাঠে কাকতাড়ুয়ার এই চিরচেনা উপস্থিতি আজও অমলিন।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,বিজ্ঞানের যুগে এমন অদ্ভুদ লোকের অভাব নেই গ্রামীণ জনপদে।তেমনই এক আত্মবিশ্বাস নিয়ে কৃষকরা ক্ষেতের ফসল বাঁচাতে মানুষের অবয়বে কাকাতাড়ুয়া ব্যবহার করছেন।কৃষকদের প্রচলিত লোক বিশ্বাস কাকতাড়ুয়া ব্যবহার করলে ক্ষেতের ফসল দেখে কেউ ঈর্ষা করবেনা বা ফসলে কারো কু-নজর পড়বেনা।পাখি- ইঁদুর ও নিশাচর প্রাণি ক্ষেতের ফসল নষ্ট করবেনা।ক্ষেতের ফসল ভাল হবে। এ আত্মবিশ্বাসে কৃষকরা আজও কাকতাড়ুযার ব্যবহার ধরে আছেন।কিন্তু এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।





মন্তব্য