১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জের যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ জেলার রিপোর্টার>>> সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ফাজিলপুর বালু মিশ্রিত পাথর মহালে একটি বালুখেকো চক্র অবৈধ ড্রেজার মেশিন(বোমা মেশিন) দিয়ে রাতের আধাঁরে লাখ লাখ টাকার বালু উত্তোলন বন্ধের দাবীতে এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পৃথকভাবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।বুধবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে আলাদা দুটি অভিযোগটি দায়ের করেন জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট গ্রামের কোনাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম মিয়া ।অভিযোগ সুত্রে জানা যায়,গত ৮/১০দিন ধরে যাদুকাটা নদীর ফাজিলপুর বালু মিশ্রিত পাথর মহালের সোহালা ও কোনাট মৌজায় এবং শ্রী শ্রী অদ্বৈত্য আশ্রম সংলগ্ন লামাশ্রম ও চালিয়ারঘাট মৌজায় যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারাদারগন বেআইনিভাবে প্রতিদিন রাতে পরিবেশ বিধংসী ড্রেজার মেশিন দিয়ে অবাধে খনিজ বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। এতে করে আশপাশের ৪০টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার আশংঙ্কা সৃষ্টি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। প্রতিরাতে ১৫/২০টি অবৈধ ড্রেজার মেশিন চালিয়ে কয়েকলাখ টাকার বালু উত্তোলনের ফলে যাদুকাটা নদীর উপর সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ আরফিন অদ্বৈত্য মিত্র সেতুটি,এশিয়া মহাদেশের মধ্য বিখ্যাত শিমুল বাগান,লাউড়েরগড় বিজিবি ক্যাম্প,লাউড়েরগড় বাজার,বিন্নাকুলি বাজার,কোনাট বাজার,মিয়ারচর বাজার নদীগর্ভে বিলিন হওয়ার ও শংঙ্কা রয়েছে। সিন্ডিকেটচক্রের সদস্যরা সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্যর ঘনিষ্ট লোকজন বলে তাদের ভয়ে এলাকার নিরীহ লোকজন মুখ খুলতে ভয় পাচ্ছেন। এই নদীতে প্রাকৃতিক উপায়ে আসা বালু,নুরীপাথর ও লাকড়ী উত্তোলন কওে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন আশপাশের ৪০টি গ্রামের হাজারো নারীপূরুষ শ্রমিকেরা। এই অবৈধ ড্রেজার মেশিনের তান্ডবে এবং রাথের আধাঁরে বালু উত্তোলনের ফলে এবং প্রভাবশালীদের ভয়ে নদীতে নামতে না পারায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার নারী ও পূরুষ শ্রমিকরা। ফলে তাদের এখন অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। পাশাপাশি নদী তীরবর্তী গ্রাম ও হাটবাজারগুলো ধবংসের হাত থেকে রক্ষা করার দাবী জানানো হয়।এ ব্যাপারে অভিযোগকারী গোলাম মিয়া জানান,স্থানীয় একটি প্রভাবশালীচক্র রাতের আধাঁরে এই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু পুলিশকে জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে যাদুকাটার নদী তীরবর্তী গ্রাম,হাটবাজারগুলো রক্ষায় অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন নদী তীরবর্তী গ্রামের মানুষজন।এ ব্যাপারে পুলিশ সুপার এহসান শাহ জানান,জেলা প্রশাসন আছে তাই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি তদন্ত করে দেখা হবে।এ ব্যাপারে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় উনার বক্তব্য জানা সম্ভব হয়নি। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page