১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২ পটিয়া রাহাতআলী স্কুলের পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার।
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

পটুয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছে দুই শতাধিক রোগী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ>>> পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প। এ ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ছানী অপারেশন, ঔষধ ও চশমা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ মে) পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও অভিযাত্রিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল বরিশালের ব্যবস্থাপনায় পটুয়াখালী সদরের ১৭১নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবিনা জেসমিন সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী ও সমাজ সেবিকা আয়েশা হুমায়রা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সংরক্ষিত এক নং ওয়ার্ডের নারী সদস্য নুরুন্নাহার সেলি, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক তাসনীম বিনতে মনির, অভিযাত্রিক ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।
এর আগে অতিথিরা ক্যাম্পের চিকিৎসা সেবা কার্যক্রম সরজমিন পরিদর্শন করেন। ক্যাম্পে আগত ২০০জন সাধারণ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, প্রয়োজনুপাতে পরিক্ষা নিরিক্ষা, দরিদ্র ২০জনকে ঔষধ ও ৫২জনকে পাওয়ার যুক্ত চশমা বিতরণ করা হয়েছে। এছাড়াও ২৫জন চোখে ছানী পড়া রোগী যাচাই বাছাই করা হয়েছে। যাদের আগামী শুক্রবার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল বরিশাল শাখার ব্যবস্থাপনায় বিনামূল্যে লেন্স সংযোগসহ অপারেশনের বরিশাল নিয়ে যাওয়া হবে।
এসময় ১৭১নং হেতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় সহযোগী মোঃ রেজাউল করিমসহ আয়োজক সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page