১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ কলমাকান্দায় কবরস্থানের জমি নিয়ে সংঘর্ষে আহত ৫৬ আড়াইহাজারে কৃষক দল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫ সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি: পরিবার পাবে ১০ লাখ টাকা নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বনফুল ও ফুলকলির পরিদর্শনে এম পি এনামুল হক এনাম। ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা গোলাম হাসনাইন রাসেল
আন্তর্জাতিক:
ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন বিশেষজ্ঞ চিকিৎসক যৌথ সামরিক মহড়া নিয়ে তীব্র ক্ষোভ, নতুন প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার জাপানে নজিরবিহীন রেকর্ড বৃষ্টি ও বন্যায় ৪ জনের মৃত্যু, আটকা হাজারো যাত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন: মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা ইরানের সঙ্গে যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র: সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি
     
             

অপারেশন টেবিলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশন টেবিলে আখিনুর (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করেন।
বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজেদুর রহমান বলেন, সেবা ক্লিনিকে অস্ত্রোপচারকালে ভুল চিকিৎসায় আখিনুর নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশে ওই ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানকালে ক্লিনিকের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।তিনি বলেন, ক্লিনিকের অভ্যর্থনাকারী ভ্রাম্যমাণ আদালতকে কোনো বৈধ কাগজপত্র দেখা পারেননি। বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ক্লিনিকটি সিলগালা করে দেন। একইসঙ্গে ক্লিনিক স্টাফ (অভ্যর্থনাকারী) লিমাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান বলেন, এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক্লিনিকটির অনুমোদন থাকলেও যাবতীয় কাগজপত্র যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত ক্লিনিকটি সিলগালা অবস্থায় থাকবে।গত রোববার ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। রাত ১০টার দিকে সেবা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের অপারেশন থিয়েটারে মৃত্যুর পর আখিনুরের মরদেহ উন্নত চিকিৎসার নামে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে ক্লিনিক কর্তৃপক্ষ গা ঢাকা দেয়।জানা যায়, উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুর বয়াতির স্ত্রী আখিনুরকে প্রসবজনিত কারণে রোববার বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত নার্স নরমাল ডেলিভারি করার উদ্যোগ নেন। এরইমধ্যে এক দালাল আখিনুর ও তার স্বজনকে ভয় দেখিয়ে দ্রুত সিজারের জন্য সেবা ক্লিনিকে নিয়ে যান। ওইদিন সন্ধ্যার পর সেবা ক্লিনিকে ডা. সোলায়মান নামে এক চিকিৎসক আখিনুরের সিজার করেন।সিজারের মাধ্যমে কন্যা সন্তানের জন্মের দীর্ঘক্ষণ পরেও আখিনুরের জ্ঞান না ফেরায় অপারেশন থিয়েটারে থাকা টিম নিশ্চিত হন তার মৃত্যু হয়েছে। পরে তড়িঘড়ি করে সেবা ক্লিনিক কর্তৃপক্ষ নিজেরা অ্যাম্বুলেন্স ভাড়া করে আখিনুরের মরদেহ উন্নত চিকিৎসার নামে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। বরিশাল হাসপাতালে নেওয়ার পর আখিনুরের স্বজনরা বিষয়টি বুঝতে পারেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page