১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

হবিগন্জে আদালতের নির্দেশে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম স্থগিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিলেট ব্যুরো>>> হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পদে অনিয়মতান্ত্রিক উপায়ে নিয়োগ অনুমোদনের সকল কার্যক্রম পরিচালনা না করতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন সহকারী জজ আদালত, মাধবপুর, হবিগঞ্জ।মোকদ্দমা সূত্রে জানা যায়,গত ৭ জুন জগদীশপুর যোগেশ চন্দ্র হাই স্কুল এন্ড কলেজে সহকারি প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।২৯ জুন প্রধান শিক্ষক গভর্নিং বডির সভায় সহকারী প্রধান শিক্ষক নিয়োগ অনুমোদনের বিষয়টি উত্থাপন করলে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করে অধিকতর যোগ্যতা সম্পন্ন শিক্ষকের প্রয়োজনে গভর্নিং বডির ৭ জন সদস্য লিখিতভাবে অসম্মতি প্রদান করে। এতেকরে হট্টগোলের সৃষ্টি হয় এবং প্রধান শিক্ষক অসুস্থতার ভান করে পড়ে যাওয়ায় সভার কার্যক্রম এখানেই সমাপ্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূইয়া গত ২৫ জুলাই আলমগীর হোসেন নামের এক প্রার্থীকে ফোন করে ডেকে এনে অনিয়মতান্ত্রিক উপায়ে নিয়োগ পত্র প্রদান করেন। এই অন্যায় নিয়োগে বিদ্যালয় এবং ছাত্র ছাত্রীদের অপূরনীয় ক্ষতি থেকে রক্ষা করবার জন্য গত ২৮ জুলাই এখলাছুজ্জামান ভূইয়াসহ অন্যান্য সদস্যরা বাদী হয়ে হবিগঞ্জের সহকারী জজ আদালতে নিয়োগ কার্যক্রম স্থগিত করা জন্য মোকদ্দমা দায়ের করেন এবং ২৯ জুলাই আদালত স্থগিতাদেশ জারী করেন। স্থানীয় সূত্রে জানা যায় এই নিয়োগে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক-কর্মচারী,গভর্নিং বডি অধিকাংশ সদস্য এবং এলাকার সুশীল সমাজ অসন্তোষ প্রকাশ করে।গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য এখলাছুজ্জামান ভূইয়া জানান,সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য রেজুলেশনের প্রয়োজন হয়,আর রেজুলেশনটি অনুমোদিত হয় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে।কিন্তু বর্তমান সভাপতি নাসির উদ্দিন খান এবং প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূঁইয়া আমাদের অধিকাংশের মতামত কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বেসরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবিধানকে উপেক্ষা করে এই নিয়োগপত্র প্রদান করেন। আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে নিয়োগ পত্র প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন আগামী ৩০ জুলাই যোগদান করব।প্রধান শিক্ষক নুরুল্লাহ ভূইয়ার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।অন্য মোবাইল নম্বর থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি।প্রতিষ্ঠানের সভাপতি নাসির উদ্দিন খানের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এই বিষয়ে আমি অবগত নই।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page