১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ইউএনওর অনুমতি ছাড়া তথ্য নয়’—ঢোলারহাট ইউপি চেয়ারম্যানের বক্তব্যে প্রশ্ন ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টার অভিযানে গাঁজা ও চাকুসহ আটক ২
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

চিটাগাং চেম্বারের প্রাক্তন পরিচালক নুরুল আমিনের ইন্তেকাল, ব্যবসায়ী মহলে শোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সাবেক পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আমিন আর নেই। ১২ জুন শুক্রবার চট্টগ্রাম নগরীর টেরিবাজারের এস কে টাওয়ারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আজ ১৩ জুন শনিবার চিটাগাং চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী স্বাক্ষরিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়।মোহাম্মদ নুরুল আমিনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বার পরিচালনা পর্ষদের পক্ষে সভাপতি মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন চৌধুরী এবং সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি প্রার্থনা করেন তারা।এক যৌথ বিবৃতিতে চেম্বার প্রেসিডিয়াম বলেন: মরহুম মোহাম্মদ নুরুল আমিন তাঁর কর্মময় জীবনে চট্টগ্রাম তথা দেশের ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজসেবায় তাঁর অবদান ব্যবসা মহলে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।ফরচুন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল আমিন চিটাগাং চেম্বারের আধুনিকায়নে বিশেষ ভূমিকা রেখেছিলেন। জার্মানি ও সিঙ্গাপুর সরকারের সহায়তায় চেম্বারে প্রতিষ্ঠিত ZDH/TA প্রজেক্টের অধীন ‘রিসার্চ, ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেনিং’ (RDT) সেল গঠনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। এই প্রজেক্টের হাত ধরেই পরবর্তীতে চট্টগ্রাম বাণিজ্য মেলা শুরু হয়, যা আজ দেশের অন্যতম বৃহৎ ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (CITF) হিসেবে রূপ লাভ করেছে।পারিবারিক সূত্র জানায়, মরহুমের নামাজে জানাজা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশস্থ নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা
ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ
রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
হোয়ানকের মঞ্জুরুল আলমের দাফন সম্পন্ন! জানাযায় শোকাহত মানুষের ঢল
কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
সাতকানিয়ায় ৩ হাসপাতালে অভিযান: ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

You cannot copy content of this page