১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> শীর্ষ সংবাদ
  • নাগেশ্বরীতে ব্র্যাকের উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক বর্জন উপলক্ষে র‌্যালী
  • নাগেশ্বরীতে ব্র্যাকের উদ্যোগে পলিথিন ও প্লাস্টিক বর্জন উপলক্ষে র‌্যালী

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক>>

    কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় হাসনাবাদ ইউনিয়নে শ্রীপুর গ্রামে পলিথিন ও প্লাস্টিক বর্জনে সচেতনমূলক প্রচার অভিযান র‌্যালী ৯ জুন( রবিবার)বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে। নাগেশ্বরী শাখার আওতাধীন শ্রীপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্দ্যোগে আয়োজিত এবং ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন-ইউপিজি প্রোগ্রামের সহযোগিতায় পলিথিন ও প্লাস্টিক বর্জনে সচেতনতামূলক প্রচার অভিযান উপলক্ষে শ্রীপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: সাহাজান আলী এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়, আলোচনা সভায় পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয় এবং পলিথিন প্রতিরোধে করনীয় বিষয়গুলো আলোচনা করা হয়। আলোচনা ও র‍্যালি শেষে আশে-পাশের কয়েকটি গ্রামে অটোরিকশার মাধ্যমে মাইকিং করা হয়, এবং এ সভায় প্রায় শতাধিক মহিলা ও পুরুষ সহ ইয়োং ছেলেরা উপস্থিত হয়ে ব্র্যাকের এই মহান উদ্দ্যোকে স্বাগত জানিয়েছেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page