৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

বানাসাস আলোকিত নারী সম্মাননা পেলেন ৭ নারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> নারীর জয়গানের মধ্য দিয়ে আজ শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।এ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সকালে আয়োজিত অনুষ্ঠানে ৭ জন আলোকিত নারীকে দেওয়া হয়েছে সম্মাননা-২০২৪।সম্মাননা প্রাপ্তরা হলেন, সংগীতে ফাতেমা তুজ জোহরা, টিভি অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, রন্ধন শিল্পী শামসুন্নাহার আহম্মেদ মিতা, নারী উদ্যোক্তা রোকছানা পারভীন দীপু, সাংবাদিকতায় রোজিনা ইসলাম, চলচ্চিত্র অভিনয়ে নিপুন আক্তার ও চিকিৎসা সেবায় ডাঃ আয়শা আক্তার।

বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন, দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, বিএফইউজের নির্বাহী সদস্য উম্মুল ওয়ারা সুইটি।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বানাসাস-এর সহ-সভাপতি কারনিনা খন্দকার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিমা খাতুন, সাংবাদিক নেত্রী সাজেদা হক, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সাংবাদিক নেতা রাগিবুল রেজা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী।
বক্তারা সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে নারীর অনবদ্য অবদানের কথা তুলে ধরেন। নারীদের অগ্রগতিতে নানা প্রতিবন্ধকতার কথাও উঠে এসেছে তাদের কথায়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন বানাসাস নেতা-কর্মীরা।
পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো দৈনিক বাংলাদেশ পোস্ট এবং ইভেন্ট স্পন্সর ছিলো সাত রং এগ্রো ফার্ম ও শেয়ারবাজার নিউজ.কম। ইভেন্ট পার্টনার ই৩৬৫।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page