৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

মায়ের কোলে ঘুমাচ্ছিল, প্রতিপক্ষের আঘাতে শিশুর মৃত্যু; মূলহোতা গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা কলমাকান্দা নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণার কলমাকান্দায় মায়ের কোলে আড়াই বছরের ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হাতেম আলী (৪৮) উপজেলার লক্ষীপুর গ্রামে আ. আজিজের ছেলে। নিহত শিশু জুনাইদ মিয়া একই গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।
সোমবার (১ জানুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে ও গ্রেপ্তারকৃতকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করে পুলিশ।এরআগে গত রবিবার রাতেই নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে মো. হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর সোমবার ভোরে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।জানা যায়, উপজেলার খারনৈ ইউনিয়নে লক্ষীপুর গ্রামের নিহত শিশুর বাবা ও প্রতিবেশী মো. হাতেম আলীর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। গত রবিবার বিকেলে বাড়ীতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এসময় ছয়-সাতজন মিলে বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে করে মা মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। এসময় কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে খিচুনি দিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জুনাইদের লাশ উদ্ধার করে পুলিশ।এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লূৎফুল হক বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতাররকৃত আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page