৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস মা-শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ নির্বাচিত হলেন এসআই জহির আমিন
আন্তর্জাতিক:
জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
     
             

৫ মিনিটেই ‘হাওয়া’ কক্সবাজার এক্সপ্রেসের টিকিট, সহজে মেলে কালোবাজারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’র সব টিকিট সকাল ৮টায় অনলাইনে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই ‘হাওয়া’ হয়ে যায়। এমন চিত্র প্রতিদিনের। স্টেশনে এসে টিকিট না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে পর্যটকদের টিকিট কিনতে হয়। এ নিয়ে তৈরি হয়েছে রহস্যের জাল। টিকিট কেন হাওয়া হয়ে যায়, কারা হাওয়া করে দিচ্ছে— এমন সব প্রশ্ন সামনে রেখে কালোবাজারি রোধে স্বপ্রণোদতি হয়ে মামলা করেন এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরই বিষয়টি তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে র্যা ব-১৫ এর হাতে। এর মধ্যে কিছু কিছু টিকিট অনলাইনে মিললেও কালোবাজারিরা এখনও দাপটের সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছে।তবে আদালতে মামলার পর ট্রেনে পস মেশিন দিয়ে যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডির তথ্য যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে অনেক যাত্রীর তথ্যে গরমিল থাকায় জরিমানাও করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চালুর পর থেকে প্রায় সব টিকিটই কালোবাজারিদের দখলে চলে যায়। প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই ৭৮০টি টিকিট হাওয়া হয়ে যায়। যাত্রীরা স্টেশনের কাউন্টারে গেলে জানিয়ে দেওয়া হয় টিকিট শেষ। পরে স্টেশন ও আশপাশের কালোবাজারির কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি দামে সেই টিকিট কিনতে হয়।আরও জানা গেছে, টিকিট কালোবাজারিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, স্টেশন মাস্টার ও বুকিং সহকারীরা জড়িত। সহকারী মাস্টার আতিকুল ইসলাম, মেহেদী হাসান, বুকিং সহকারী এবারত হোসেন, নেজাম উদ্দিন, তমাল বড়ুয়াও এতে জড়িত রয়েছেন। এছাড়া আরএনবির রুবেল শেখ ও হেলাল উদ্দিন স্টেশনে চড়া দামে টিকিট বিক্রি করে থাকেন।সহজ ডটকমের কর্মকর্তা হাসিবুল ইসলামের কারসাজিতে এসব টিকিট কালোবাজারির হাতে যায় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে তাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।এছাড়া কক্সবাজার স্টেশনের আশপাশের ভ্রাম্যমাণ টং দোকান ও কয়েকজন ব্যক্তি যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেন। ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) যাত্রীর টিকিট ও এনআইডির তথ্য মিলিয়ে না দেখার ফলে কালোবাজারি থেকে কেনা টিকিটে যাত্রীরা সহজে ভ্রমণ করতে পারেন।এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা রোববার (১৭ ডিসেম্বর) বিকালে মামলাটি দায়ের করেন। আদালত র্যা ব-১৫ কে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।যোগাযোগ করা হলে কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী টিকিট কালোবাজারির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো ধরনের কালোবাজারি করা হয় না। টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যায়। সাংবাদিকরা এগুলো না বুঝে নিউজ করেন।’এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মো. ইমরান বলেন, ‘টিকিট কালোবাজারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চাহিদার বিপরীতে যোগান কম বলে এমন হয়। কক্সবাজারের কোনো টিকিট কালোবাজারি হয় না। তবে হয়তো যাত্রীর এনআইডি ও টিকিটের তথ্যের অমিল থাকতে পারে। অন্যের টিকিটে ভ্রমণের দায়ে আমরা নিয়মিত জরিমানা আদায় করি।’এ বিষয়ে জানতে পূর্বাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট রেজোয়ানুর রহমান বলেন, ‘আমাদের বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি টিকিট কালোবাজারির অভিযোগ উঠে তা তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদক ও চুরি বিরোধী সুনামগঞ্জের তিনটি ইউনিয়নবাসির আয়োজনে প্রতিরোধমূলক সভা অনুষ্ঠিত
বর্তমান বিদ্যুৎ সংকট আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করার কারনে সৃষ্টি হয়েছে —ব্যারিস্টার খোকন এমপি
টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল ফরিদপুরের সেনা সদস্য তিতাসের
তুমি আমাকে ভালোবেসে ক্ষমা করে দিও
মহেশখালীতে নতুন কুঁড়ি স্পোর্টস( সিজন ২) শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
চকরিয়ায় হোটেল-রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম মনিটরিং
রামুতে মাতৃপুষ্টি সহায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুরে নারিকেল গাছে উঠে বিপাকে চোর, উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস

You cannot copy content of this page