৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির প্রেক্ষাপট: অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারে কঠোর হুঁশিয়ারি বাংলাদেশ পুলিশের বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ
     
             

৫ মিনিটেই ‘হাওয়া’ কক্সবাজার এক্সপ্রেসের টিকিট, সহজে মেলে কালোবাজারে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’র সব টিকিট সকাল ৮টায় অনলাইনে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই ‘হাওয়া’ হয়ে যায়। এমন চিত্র প্রতিদিনের। স্টেশনে এসে টিকিট না পেয়ে কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে পর্যটকদের টিকিট কিনতে হয়। এ নিয়ে তৈরি হয়েছে রহস্যের জাল। টিকিট কেন হাওয়া হয়ে যায়, কারা হাওয়া করে দিচ্ছে— এমন সব প্রশ্ন সামনে রেখে কালোবাজারি রোধে স্বপ্রণোদতি হয়ে মামলা করেন এক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এরপরই বিষয়টি তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে র্যা ব-১৫ এর হাতে। এর মধ্যে কিছু কিছু টিকিট অনলাইনে মিললেও কালোবাজারিরা এখনও দাপটের সঙ্গেই কাজ চালিয়ে যাচ্ছে।তবে আদালতে মামলার পর ট্রেনে পস মেশিন দিয়ে যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডির তথ্য যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে অনেক যাত্রীর তথ্যে গরমিল থাকায় জরিমানাও করা হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চালুর পর থেকে প্রায় সব টিকিটই কালোবাজারিদের দখলে চলে যায়। প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই ৭৮০টি টিকিট হাওয়া হয়ে যায়। যাত্রীরা স্টেশনের কাউন্টারে গেলে জানিয়ে দেওয়া হয় টিকিট শেষ। পরে স্টেশন ও আশপাশের কালোবাজারির কাছ থেকে ২০০ থেকে ৩০০ টাকা বাড়তি দামে সেই টিকিট কিনতে হয়।আরও জানা গেছে, টিকিট কালোবাজারিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, স্টেশন মাস্টার ও বুকিং সহকারীরা জড়িত। সহকারী মাস্টার আতিকুল ইসলাম, মেহেদী হাসান, বুকিং সহকারী এবারত হোসেন, নেজাম উদ্দিন, তমাল বড়ুয়াও এতে জড়িত রয়েছেন। এছাড়া আরএনবির রুবেল শেখ ও হেলাল উদ্দিন স্টেশনে চড়া দামে টিকিট বিক্রি করে থাকেন।সহজ ডটকমের কর্মকর্তা হাসিবুল ইসলামের কারসাজিতে এসব টিকিট কালোবাজারির হাতে যায় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে তাকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।এছাড়া কক্সবাজার স্টেশনের আশপাশের ভ্রাম্যমাণ টং দোকান ও কয়েকজন ব্যক্তি যাত্রীদের কাছে টিকিট বিক্রি করেন। ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) যাত্রীর টিকিট ও এনআইডির তথ্য মিলিয়ে না দেখার ফলে কালোবাজারি থেকে কেনা টিকিটে যাত্রীরা সহজে ভ্রমণ করতে পারেন।এদিকে ট্রেনের টিকিট কালোবাজারি নিয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১-এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা রোববার (১৭ ডিসেম্বর) বিকালে মামলাটি দায়ের করেন। আদালত র্যা ব-১৫ কে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছেন।যোগাযোগ করা হলে কক্সবাজার রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রাব্বানী টিকিট কালোবাজারির বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। কোনো ধরনের কালোবাজারি করা হয় না। টিকিট শতভাগ অনলাইনে পাওয়া যায়। সাংবাদিকরা এগুলো না বুঝে নিউজ করেন।’এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মো. ইমরান বলেন, ‘টিকিট কালোবাজারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। চাহিদার বিপরীতে যোগান কম বলে এমন হয়। কক্সবাজারের কোনো টিকিট কালোবাজারি হয় না। তবে হয়তো যাত্রীর এনআইডি ও টিকিটের তথ্যের অমিল থাকতে পারে। অন্যের টিকিটে ভ্রমণের দায়ে আমরা নিয়মিত জরিমানা আদায় করি।’এ বিষয়ে জানতে পূর্বাঞ্চল রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ কমান্ড্যান্ট রেজোয়ানুর রহমান বলেন, ‘আমাদের বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি টিকিট কালোবাজারির অভিযোগ উঠে তা তদন্ত করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নোয়াখালীতে চাকরির প্রলোভনে তরুণীদের আটকে পর্নো ভিডিও তৈরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার
দর্শনার্থীদের জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, প্রথম দিনের সব টিকিট বিক্রি
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী

You cannot copy content of this page