২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

রাহুল-কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বাসস ডেক্স 

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেয়া ২০০ রানের টার্গেটের জবাব দিতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই খাদের মধ্যে পড়ে যায় ভারত। এমন ভয়ংকর পরিস্থিতিতে চতুর্থ উইকেটে ২১৫ বলে ১৬৫ রানের জুটি গড়ে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে ৬ উইকেটের দুর্দান্ত জয় এনে দিয়েছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। কোহলি ৮৫ রানে আউট হলেও, ৯৭ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া রাহুল।

ভারতীয় স্পিনারদের দুর্দান্ত নৈপুন্যে ৪৯ দশমিক ৩ ওভারে ১৯৯ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। এ ছাড়া ডেভিড ওয়ার্নার করেন ৪১ রান। ভারতের তিন স্পিনার রবীন্দ্র জাদেজা ৩টি, কুলদীপ যাদব ২টি ও রবীচন্দ্রন অশি^ন ১টি উইকেট নেন। জবাবে ৫২ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় ভারত।
চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ৫ রানে অস্ট্রেলিয়ার ওপেনার মিচেল মার্শকে খালি হাতে বিদায় দেন পেসার বুমরাহ।
এরপর ভারতের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ও তিন নম্বরে নামা স্মিথ। ১১তম ওভারে ৫০ রানে পৌঁছায় অস্ট্রেলিয়া। ইনিংসের সপ্তম ওভারের চার মেরে বিশ^কাপে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড গড়েন ওয়ার্নার। বিশ^কাপে ১৯ ইনিংসে ১ হাজার রান পূর্ণ করে ভারতের শচীন টেন্ডুলকার ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙ্গেন ওয়ার্নার। ২০ ইনিংসে বিশ^কাপে ১ হাজার রান করেছিলেন টেন্ডুলকার ও ডি ভিলিয়ার্স।
১৭তম ওভারে ওয়ার্নারকে শিকার করে ভারতকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার কুলদীপ। আউট হওয়ার আগে ৬টি চারে ৫২ বলে ৪১ রান করেন ওয়ার্নার। স্মিথের সাথে ৮৫ বলে ৬৯ রানের জুটি গড়েন ওয়ার্নার।
ওয়ার্নার ফেরার পর মার্নাস লাবুশেনকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন স্মিথ। ২৭ ওভারে দলের রান ২ উইকেট ১১০এ নিয়ে যান তারা। জাদেজার করা ২৮তম ওভারের প্রথম বলে দারুন এক ডেলিভারিতে বোল্ড হন ৫টি চারে ৭১ বলে ৪৬ রান করা স্মিথ।
স্মিথের আউটের পরই অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধ্বস নামান জাদেজা-কুলদীপ ও অশি^ন। ১৪০ রানে সপ্তম উইকেট হারায় তারা।
স্মিথের পর লাবুশেনকে ২৭ ও অ্যালেক্স ক্যারিকে শূণ্য রানে জাদেজা, গ্লেন ম্যাক্সওয়েলকে ১৫ রানে কুলদীপ ও ক্যামেরুন গ্রিনকে ৮ রানে শিকার করেন অশি^ন।মিডল অর্ডারে ৩০ রানে ৫ উইকেট হারানোয় দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু লোয়ার অর্ডারে কামিন্স ১৫ ও মিচেল স্টার্ক ৩৫ বলে ২৮ রান করলে ১৯৯ রানের পুঁিজ পায় অস্ট্রেলিয়া। ভারতের জাদেজা ২৮ রানে ৩টি, কুলদীপ ৪২ রানে ও বুমরাহ ৩৫ রানে ২টি করে উইকেট নেন। এ ছাড়া অশি^ন-সিরাজ-পান্ডিয়া ১টি করে শিকার করেন।২০০ রানের সহজ টার্গেটে শুরুতেই খেই হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই ভারতীয় ওপেনার ইশান কিশানকে খালি হাতে ফেরান পেসার স্টার্ক। গোল্ডেন ডাক মারেন কিশান।পরের ওভারে ডাবল উইকেট মেডেন নেন আরেক পেসার জশ হ্যাজেলউড। ওভারের তৃতীয় বলে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে এবং শেষ বলে শ্রেয়াস আইয়ারকে শিকার করেন হ্যাজেলউড। রোহিত-আইয়ারও খালি হাতে ফিরেন।প্রথম ১০ বলে ২ রানে ৩ উইকেট হারানো ভারতকে খাদের মধ্যে থেকে টেনে তুলেন কোহলি ও লোকেশ রাহুল। উইকেট পতন ঠেকিয়ে ১৬তম ওভারে দলের রান ৫০এ নেন কোহলি-রাহুল জুটি। এরমধ্যে অষ্টম ওভারে ১২ রানে কোহলিকে জীবন দেন মার্শ।জীবন পেয়ে আর পেছন ফিরে তাকাননি কোহলি। রাহুলকে নিয়ে ২১৫ বলে ১৬৫ রানের দুর্দান্ত জুটি গড়ে ভারতের জয়ের পথ সহজ করেন কোহলি। দলের জয় থেকে ৩৩ রান দূরে থাকতে বিদায় ভারতের সাবেক অধিনায়ক ওয়ানডে ক্যারিয়ারের ৬৭তম হাফ-সেঞ্চুরি তুলে ১১৬ বলে ৬টি চারে ৮৫ রান করেন কোহলি।পঞ্চম উইকেটে হার্ডিক পান্ডিয়াকে নিয়ে ২২ বলে অবিচ্ছিন্ন ৩৪ রান তুলে ভারতকে দারুন এক জয়ের স্বাদ নেন রাহুল। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন রাহুল। ১৬তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১১৫ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৯৭ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ১৯৯/১০, ৪৯.৩ ওভার (স্মিথ ৪৬, ওয়ার্নাও ৪১, জাদেজা ৩/২৮)
ভারত : ২০১/৪, ৪১.২ ওভার (রাহুল ৯৭, কোহলি ৮৫, হ্যাজেলউড ৩/৩৮)
ফল : ভারত ৬ উইকেটে জয়ী।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ
পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন
তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল
কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪
সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ
পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের।

You cannot copy content of this page