৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

শেকল পড়া সময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে জেসমিন দীপা >>>

মেয়েটি প্রতিদিন প্রশ্ন করে
আমাদের হাতে যথেষ্ট সময় আছে তো বাঁচার জন্যে?
ছেলেটি মৌন, অনিশ্চিত জীবন মোহনায় দোদ্যুল্যমান, ভরসা দিয়ে বলে,
কেন নয়, আছে নিশ্চয় আছে৷

দিন কাটে , রাত্রি কাটে, সময় দিন মাস বছর বয়ে যায়৷
মেয়েটি জানতে চায়—
অভ্র সত্য বলো, সময় আছে তো?
কি যে বলো, কেন নয় ,
হাতে হাত রেখে একটু আলতো চাপ দিয়ে অভয় দেয়…
নিশ্চয় আছে৷

অপেক্ষায় অপেক্ষায় ,
অপেক্ষার সিঁড়ি উর্বর হয় , অনুপযুক্ত সেই মাটিতে ফসল ফলেনা৷
এখন বুড়িগঙ্গা দেখা বাঁকী, এখনো রাত্রি হেঁটে হেঁটে ভোর করতে বাঁকী ,
টঙ দোকানে চাওয়া খাওয়া, নৌকা চড়া
কাশবন দেখা, কত্ত কিছু বাঁকী
জীবন দিবে না তো ফাঁকী?

মেয়েটি আজও অবনত বদনে
স্মিত সলাজ্জে বলে—
অভ্র সময় আছে তো, না?
মেয়েটির কপালে পরম মমতায় হাত রাখে অভ্র,
এই তো আর মাত্র কিছু দিন…
আমরা বাঁচবো!
মেয়েটির চোখের কোনে কান্নার জলে খুশী ঝলমলিয়ে উঠে, সোনা রোদ্দুরের মতো, অভ্র’র অবয়ব জুড়ে আশ্বাস
মেনে নেয়ার মতো,
হৃদয়ের অতলান্তে বিশ্বাস,

তবুও চির অভ্যেসবশত মেয়েটি বলে,
অভ্র—
আমাদের কাছে
পর্যাপ্ত সময় আছে তো!!

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page