২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে অকটেন মজুদের অপরাধে জামায়াতের ২ নেতা আটক জামালপুর সদর এখন মাদক ও কিশোর গ্যাং এর কবলে। ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের পথে। সাতকানিয়ায় বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হাম-রুবেলা মুক্ত করতে বাঁশখালীতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। পরিবারের সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে পিণ্ডদান করলেন টমাস চাকমা দুই যুগধরে সেবা থেকে বঞ্চিত পানছড়ি এলাকাবাসী। চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ কুরুইন টাইগার ক্লাবের নতুন কমিটির শুভ উদ্বোধন, নবনির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন অ্যামোনিয়া নেই, উৎপাদনও নেই—বন্ধ ডিএপি প্ল্যান্ট
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

লোহাগড়ায় এতিমের সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্র করছে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধিঃ  নড়াইল >>> নড়াইলের লোহাগড়া উপজেলার শুলটিয়া গ্রামের আব্দুস ছামাদ শেখের ছেলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী মোঃ আব্দুল হাই শেখের ক্রয় ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি এওয়াজ বদল করে তার প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে পুনরায় তারই আপন ভাই মৃত মন্টু শেখের ছেলে মো: মিলন শেখের বসতবাড়ির জমি দখলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় দু”পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদ শেখের ৭ পূত্র রয়েছে। সাত ছেলের মধ্যে সম্প্রতি মন্টু শেখ মারা যান। মন্টু শেখের মৃত্যুর পর তার ওয়ারিশগণ সম্পত্তির উত্তরাধিকারী হন। এরপর গ্রামে সালিশ বৈঠকের মাধ্যমে প্রত্যেক ওয়ারিশগণ সাড়ে ৩৮ শতাংশ জমি হিস্যা মতে প্রাপ্ত হয়েছেন।সেই মোতাবেক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মচারী আব্দুল হাই শুলটিয়া মৌজার ১৭৬৬ দাগে ১৬ শতাংশ, ১৫২৯ দাগের ১৩ শতাংশ, ১৮১২ দাগে ৩ শতাংশ, ৯৪৬ দাগের ৮ শতাংশ সর্বমোট ৪০ শতাংশ জমি ভোগ দখল ও বিক্রি করেছেন।এদিকে জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় লোভের বশবর্তী হয়ে আব্দুল হাই তার আপন ভাতিজা এতিম মিলন শেখের বসতবাড়ির জমি দখলের ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, অভিযুক্ত মোঃ আব্দুল হাই শেখ খুলনা থেকে মাঝেমধ্যে গ্রামের বাড়ি শুলটিয়ায় এসে এলাকার কতিপয় ভূমিদস্যুদের সহযোগিতায় জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগে প্রকাশ। অভিযোগে আরো জানা গেছে, অভিযুক্ত মোঃ আব্দুল হাই শেখ তার আপন বড় ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মুনসুর শেখ তারই আপন ভাতিজা এতিম মিলন শেখকে সহযোগিতা করায় মনসুর শেখের চাকরিরত তিন ছেলে, যথাক্রমে ইমরান শেখ (পুলিশ সদস্য) হাসিবুল আলম (পুলিশ সদস্য) ও কুদরত শেখকেও (শিক্ষক) বিভিন্নভাবে হয়রানি করার ষড়যন্ত্র করছে। এমতবস্থায় মোঃ মুনসুর শেখ ও তার আপন ভাতিজা মিলন শেখসহ তাদের পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ মুনসুর আহমেদ ও এতিম মিলন শেখ সংশ্লিষ্ট প্রশাসনসহ উর্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে অভিযুক্ত মোঃ আব্দুল হাই শেখের সাথে মুঠোফোনে কথা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, ‘ এতিম মিলন শেখের বসতবাড়িতে আমার জমির অংশ রয়েছে বলে তিনি দাবি করেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page